News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় রিকভারি রেট ৪৮ শতাংশের বেশি, জানাল স্বাস্থ্যমন্ত্রক
Image

করোনায় রিকভারি রেট ৪৮ শতাংশের বেশি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২ জুন (হি. স.):  ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দিনকে দিন বাড়ছে। শুধুমাত্র মঙ্গলবারেই সুস্থ হয়ে উঠেছে ৩৭০৮। ফলে রিকভারি রেট ছাড়িয়ে গিয়েছে ৪৮ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্মসচিব লভ আগারওয়াল জানিয়েছেন, দেশে করোনা মৃত্যুর ৭৩ শতাংশ হচ্ছে সেই সকল মানুষ যারা মধুমেয়, হৃদযন্ত্রের অসুস্থতা এবং শ্বাসকষ্ট রোগে জর্জরিত। আক্রান্ত হওয়া মাত্র ১০ শতাংশের মধ্যে ৫০ শতাংশ মৃত্যু লক্ষ্য করা গিয়েছে। ফলে এইসব রোগে আক্রান্ত রোগীদের আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ১৫ এপ্রিল যেখানে মৃত্যুর হার ৩.৩ শতাংশ ছিল সেখানে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২.৮ শতাংশ। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সাত নম্বর স্থানে রয়েছে ভারত।কিন্তু এই ভাবে মূল্যায়ন করাটা ঠিক নয়। ভারতের জনসংখ্যার নিরিখে এর মূল্যায়ন করা উচিত। বিশ্বের এমন ১৪ টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা ভারতের আশেপাশে। তা সত্বেও সেখানে আক্রান্তের সংখ্যা ভারতের তুলনায় ২২.৫ শতাংশ বেশি।মৃতের হার ৫৫. ৫ শতাংশের বেশি। বর্তমানে করোনা মোকাবিলায় দেশে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় খুব ভালো পর্যায়ে রয়েছে।মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top