News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে মহিলাকে কুপিয়ে হত্যা, ঘটনার পর পলাতক স্বামী
Image

আমতলীতে মহিলাকে কুপিয়ে হত্যা, ঘটনার পর পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ আমতলী থানায় এলাকার ডুকলি সুকল সংলগ্ণ এলাকায় এক মহিলাকে নৃসশংভাবে খুন করা হয়েছে৷ নিহত মহিলার নাম রত্না গোপ৷ স্বামীর নাম মানিক গোপ৷ ধারালো অস্ত্রে কুপিয়ে তাকে খুন করা হয়েছে৷ নিজ বাড়িতেই এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ মহিলার স্বামী মানিক গোপ ধারালো অস্ত্রে কুপিয়ে তাকে হত্যা করেছে৷ এব্যাপারে স্থানীয় লোকজন আমতলী থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

কেন এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে৷ স্থানীয় জনগণ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আশঙ্কা করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top