News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় অন্য রাজ্যে ফাঁক থাকলে তার প্রভাব ত্রিপুরায় পড়বেই : মুখ্যমন্ত্রী
Image

করোনা মোকাবিলায় অন্য রাজ্যে ফাঁক থাকলে তার প্রভাব ত্রিপুরায় পড়বেই : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ করোনা মোকাবিলায় অন্য রাজ্যে ফাঁক থাকলে তার প্রভাব ত্রিপুরায় পড়বেই৷ বহিঃরাজ্য থেকে সংক্রমিত হয়ে ত্রিপুরায় ফিরে আসা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীর আবেদনের প্রশ্ণে এই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাতে দেশের অন্য রাজ্যে করোনা প্রতিরোধ নিয়ে তিনি অসন্তুষ্ট বলেই মনে হয়েছে৷


আজ মুখ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী মোদী সকলের কাছে পারস্পরিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছেন৷ কিন্তু, চেন্নাই ফেরত ৩০০ জন ত্রিপুরার নাগরিকের মধ্যে ৪৫ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাতে, স্পষ্ট বহিঃরাজ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না৷ তাঁর কথায়, দেশের কোন রাজ্যে করোনা মোকাবিলায় ফাঁক থাকলে অন্য রাজ্যে তার প্রভাব পড়বে৷ তিনি বুঝাতে চেয়েছেন, ত্রিপুরাতেও তার প্রভাব পড়বে৷


তাই, মুখ্যমন্ত্রী প্রশ্ণ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, তামিলনাড়ুতে নাগরিক সমাজ কেন করোনা আক্রান্ত হচ্ছে না৷ অথচ, ত্রিপুরার নাগরিক-রা সেখানে নাগরিক সমাজের সাথেই অবস্থান করেছেন৷ তাঁর কথায়, চেন্নাই ফেরত ত্রিপুরার নাগরিকদের করোনা সংক্রমণ চিহ্ণিত করা হচ্ছে৷ তেমনি, তামিলনাড়ুতেই তাদের করোনা সংক্রমিত হিসেবে চিহ্ণিত হওয়া উচিত ছিল৷ তাতে মনে হচ্ছে, করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যের ভূমিকা নিয়ে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রশ্ণ তুলে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top