News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ ত্রিপুরায় ২২টি পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হয়েছে : মন্ত্রী প্রণজিৎ
Image

দক্ষিণ ত্রিপুরায় ২২টি পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হয়েছে : মন্ত্রী প্রণজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বহিঃরাজ্য থেকে আসা নাগরিকদের জন্য পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হবে৷ ইতিমধ্যেই দক্ষিণ জেলায় ২২টি পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হয়েছে৷ আজ সোমবার বিলোনিয়ায় জেলাশাসকের কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এ কথা জানিয়েছেন৷


কৃষিমন্ত্রী বলেন, লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটক ত্রিপুরার নাগরিকরা রাজ্যে ফিরে আসছেন৷ তাদের নজরে রাখার জন্য বিভিন্ন একান্তবাস কেন্দ্রে রাখা হচ্ছে৷ তাদের যেন কোনও ধরনের অসুবিধা না হয় এজন্য জেলাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে৷ তাতে জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকগণ রয়েছেন৷ একান্তবাসে থাকা লোকজনদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান৷


সাংবাদিক সম্মেলনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক শংকর রায়, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ এদিন কৃষিমন্ত্রী এই জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ত্রিপুরা সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বৈঠক করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top