News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার আগরতলায়৫ টি বিমান ওঠা-নামা করেছে ১৫২ জনের নমুনা সংগ্রহ
Image

সোমবার আগরতলায়৫ টি বিমান ওঠা-নামা করেছে ১৫২ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ তুলনামূলক স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা৷ আপাতত আগরতলা-কলকাতা রুটে চারটি বিমান ওঠা-নামা করেছে৷ একটি বিমান গুয়াহাটি থেকে আগরতলায় এসে কলকাতার উদ্দেশে উড়ে গেছে৷ সোমবার কলকাতা এবং গুয়াহাটি মিলিয়ে ৭০১ জন যাত্রী আগরতলায় এসেছেন এবং ৭০৭ জন যাত্রী কলকাতার উদ্দেশে যাত্রা করেছেন৷


এদিন এমবিবি বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ১৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ করোনা-র প্রকোপে লকডাউন শুরু হওয়ার আগে আগরতলার এমবিবি বিমাবন্দরে প্রতিদিন বিভিন্ন রুটে ১৮টি বিমান ওঠা-নামা করেছে৷


করোনা পরিবহণ ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে৷ বিশেষ বিমান পরিষেবা আগরতলা সেক্টরে মাঝে অনিশ্চিত হয়ে পড়েছিল৷ কিন্তু আজ থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিষেবা৷ এয়ার এশিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া আজ আগরতলা সেক্টরে বিমান পরিষেবা দিয়েছে৷ করোনা-র প্রকোপে লকডাউন শুরু হওয়ার আগে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু এবং ইমফল প্রতিদিন সরাসরি বিমান পরিষেবা চালু ছিল৷ মোট ১৮টি বিমান প্রতিদিন ওঠা-নামা করেছে এমবিবি বিমানবন্দরে৷ কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে পাঁচে৷ তবে দিল্লি, বেঙ্গালুরু সরাসরি বিমান শুরু হয়নি৷ জুলাইয়ের আগে ওই রুটে সরাসরি বিমান শুরু হওয়ার সম্ভাবনা নেই৷


আজও বিমান বন্দরে করোনা মোকাবিলায় এলাহি আয়োজন করা হয়েছে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো ছাড়াও যাত্রীদের স্বাস্থ্যবিধি সমস্ত ব্যবস্থা করেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এয়ার এশিয়া-র একটি, ইন্ডিগো-র তিনটি এবং এয়ার ইন্ডিয়া-র একটি বিমান ওঠা-নামা করেছে৷ এখন থেকে প্রতিদিন পাঁচটি বিমান ওঠা-নামা করবে বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top