News Flash

  • Home
  • Uncategorized
  • গতি বাড়াল করোনা, একদিনেই ১০৭
Image

গতি বাড়াল করোনা, একদিনেই ১০৭

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ রাজ্যে করোনা প্রতিদিন নিজের রেকর্ড ভেঙ্গে চলেছে৷ আজ একদিনে ১০৭ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ তাতে স্পষ্ট রাজ্যে করোনা সংক্রমণের গতি তেজি রূপ নিয়েছে৷ স্বাভাবিক ভাবেই গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আবারও মাথাচাড়া দিয়েছে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোষ্ঠী সংক্রমণের তত্ব ফুৎকারে উড়িয়ে দিয়েছেন৷ জোর গলায় দাবি করেছেন, রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কোন উদাহরণ নেই৷


আজ চেন্নাই ফেরত আরও তিন জন এবং করোনা সংস্পর্শে থাকা দুইজনের দেহে ওই মারণব্যধির সংক্রমণ মিলেছে৷ তারা সিপাহিজলা ও গোমতি জেলার বাসিন্দা বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে৷ এদিন দুপুরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানান, ৪৪৪টি নমুনা পরীক্ষায় ৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদিকে স্বাস্থ্য দফতর জানিয়েছে, তাদের মধ্যে তিনজন চেন্নাই থেকে ফিরেছেন৷ ওই ৩ জন সিপাহিজলা জেলার এবং ২ জন গোমতি জেলার বাসিন্দা৷ গোমতি জেলার দুই করোনা আক্রান্ত কোভিড-১৯ পজেটিভ রোগীর সংস্পর্শে এসেই সংক্রমিত হয়েছেন৷ তাঁদেরকে আগরতলায় কোভিড কেয়ার সেন্টারে আনা হয়েছে৷


এদিকে, মধ্যরাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবারও টুইট করে এযাবৎকালের মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়ংকর চিত্র তুলে ধরেছেন৷ মাত্র ৫৭৮ টি নমুনা পরীক্ষায় ১০২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, সকলেরই বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ সবমিলিয়ে এখন পর্য্যন্ত রাজ্যে ৪২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়েছেন৷ ৩ জন রাজ্যের বাইরে রয়েছেন৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এদিনের করোনা সংক্রমিতের ঘটনায় আবারও সিপাহীজলা জেলা শীর্ষে রয়েছে৷ ওই জেলায় আজ মোট ৫০ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ এছাড়া ঊনকোটি জেলায় ৪১ জন, দক্ষিণ ত্রিপুরায় ৬ জন, পশ্চিম জেলায় ৩ জন, খোয়াই জেলায় ৩ জন এবং গোমতি জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷


ত্রিপুরায় করোনা-র গোষ্ঠী সংক্রমণের এখনও কোনও উদাহরণ নেই৷ আজ সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, ত্রিপুরাবাসী ভীষণ সচেতন৷ তাই তিনি আশা প্রকাশ করে বলেন, করোনা-য় গোষ্ঠী সংক্রমণ আজ পর্যন্ত সম্ভব নয়৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৩১৬ জন করোনা-য় সংক্রমিত হয়েছেন৷ সম্প্রতি বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে৷ ত্রিপুরা সরকার বহিঃরাজ্য ফেরত সকলের নমুনা পরীক্ষার উদ্যোগ নিচ্ছে৷ তবুও, ত্রিপুরা এখনও গোষ্ঠী সংক্রমণের স্তরে পৌঁছয়নি, দাবি মুখ্যমন্ত্রীর৷
তাঁর দাবি, ত্রিপুরাবাসী করোনা সংক্রমণ নিয়ে ভীষণ সচেতন৷ বিশেষ করে সচেতনতার ক্ষেত্রে গ্রামাঞ্চল শহরকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে৷ তিনি উদাহরণ তুলে ধরে বলেন, সিপাহিজলা জেলায় গ্রাম পরিদর্শনে গিয়ে দেখেছি, একই পরিবারের বহিঃরাজ্য ফেরত সদস্যকে ঘর থেকে অনেকটা দূরে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করেছে৷ অটো-তে পারস্পরিক দূরত্ব মেনে দুই যাত্রী বহন করছে৷
তাই তাঁর দাবি, সচেতনতার জন্যই ত্রিপুরায় এখনও গোষ্ঠী সংক্রমণের কোনও উদাহরণ মিলেনি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, করোনা-য় গোষ্ঠী সংক্রমণ আজকে পর্যন্ত সম্ভব নয়৷ তবে ভবিষ্যত নিয়ে এখনই ভবিষ্যদ্ববাণী করছি না৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩১৬ জন করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ অবশ্য তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন৷ সম্প্রতি করোনা সংক্রমিত অধিকাংশই বহিঃরাজ্য ফেরত৷
করোনা মোকাবিলায় আগরতলায় হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আরও একটি ১৫০ শয্যার কোভিড কেয়ার সেন্টার করা হয়েছে৷ তাতে, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ৫৮০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরায়৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, আক্রান্ত রোগীর চিকিৎসায় জিবি হাসপাতালে ১০০ শয্যা রয়েছে৷ এছাড়া আইজিএম কোভিড হেলথ সেন্টারে ৩০টি, শহীদ ভগৎ সিং যুব আবাসে ৩০০টি এবং শালবাগান বিএসএফ হাসপাতালে ৩৫টি শয্যা রয়েছে৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় প্রাতিষ্ঠানিক একান্তবাসে ৪৬৪ জন এবং বাড়িতে একান্তবাসে রয়েছেন ১২,৬১৯ জন৷ তাঁর দাবি, আজ পর্যন্ত ত্রিপুরায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০,০০৮ জনের৷ তাতে, নমুনা পরীক্ষা হয়েছে ২৮,২৫৮ জনের৷ তাদের মধ্যে ৩২১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷ ফলে, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫ জন৷ তাদের মধ্যে শহীদ ভগৎ সিং জুবা আবাসে রয়েছেন ১৪২ জন এবং ১ জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top