News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ জুন বিজেপির রাজ্য নেতৃত্ব সঙ্গে বৈঠক অমিতের
Image

৮ জুন বিজেপির রাজ্য নেতৃত্ব সঙ্গে বৈঠক অমিতের

নয়াদিল্লি, ১ জুন (হি. স.):  পশ্চিমবঙ্গের অরাজক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৮ জুন, সোমবার সকাল ১১ টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্য বিজেপির প্রায় ১০০০ পদাধিকার সরাসরি এই বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের প্রশ্ন করতে ও মতামত দিতে পারবে।

সোমবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, করোনা পরিস্থিতির জেরে আগের মতন আর ময়দানে সভা করা সম্ভব নয়। সেই কারণে ইন্টারনেটের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমেই বৈঠক হলেও এর জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হবে। রাজ্য বিজেপির প্রায় ১০০০ পদাধিকার ছাড়াও আরও সমাজের বিভিন্ন স্তরের আরো ১০০০ জন এই বৈঠকে অংশগ্রহণ করবে। কিন্তু তারা অমিত সাহাকে সরাসরি কোনও প্রশ্ন করতে পারবে না। রাজ্য বিজেপির ব্লক থেকে বুধ স্তরের পদাধিকারীরা ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারবে। বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা হিংসা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন মানবকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ করা যেতে পারে, এই বছরটা গড়ালেই ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী রাজ্য বিজেপি নেতৃত্ব। এর জন্য প্রধান কান্ডারী হিসেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা ভালোভাবেই জানেন দিলীপ ঘোষ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top