News Flash

  • Home
  • Uncategorized
  • বাম ছাত্র যুব সংগঠন আয়োজিত রক্তদান শিবিরে হামলা চালাল দুষৃকতীরা
Image

বাম ছাত্র যুব সংগঠন আয়োজিত রক্তদান শিবিরে হামলা চালাল দুষৃকতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজধানী আগরতলা শহরে রামনগর গার্লস সুকলে বাম ছাত্র যুব সংগঠন আয়োজিত রক্তদান শিবিরের হামলা চালাল দুষৃকতীরা৷ দুষৃকতিকারীদের হামলায় রক্তদান শিবির ভন্ডুল হয়ে যায়৷ দুষৃকতী হামলায় সাত-আটজন বাম কর্মী সমর্থক আহত হন৷ আহতদের মধ্যে এস এফ আই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেবকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ শাসক দল বিজেপির দুসৃকতিকারীরা এই হামলা করেছে বলে অভিযোগ৷ এ ব্যাপারে পশ্চিমা আগরতলা থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷


করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে লকডাউন চলতে থাকায় রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট প্রকট আকার ধারণ করেছে৷ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বারবার রক্তদানে এগিয়ে আসার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য সংগঠন গুলির প্রতি আহ্বান জানানো হয়েছে৷ সেই আহবানে সাড়া দিয়ে এবং সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসাবে বাম ছাত্র যুব সংগঠন রবিবার আগরতলায় রামনগর গার্লস সুকলে রক্তদান শিবিরের আয়োজন করে৷ রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রক্তদান শিবির চলাকালে ৪০-৫০ জন দুষৃকতিকারী রামনগর গার্লস সুকলে ঢুকে রক্তদান শিবির ভন্ড করে দেয় এবং আয়োজকদের ওপর হামলা সংগঠিত করে বলে অভিযোগ৷


দুষৃকতীদের হামলায় এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী এবং নারীনেত্রী ভট্টাচার্য সহ সাত-আটজন অল্পবিস্তর আহত হন৷ আহতদের মধ্যে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে হামলার পরপরই রক্তদান শিবির ভন্ডুল হয়ে যায়৷ রক্তদান শিবিরের মত সামাজিক কাজকর্ম চলাকালীন এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল৷


অভিযোগ বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপ সংঘটিত করার ক্ষেত্রে বাধা দানের পাশাপাশি সামাজিক কার্যকলাপেও বাধা দেওয়া হচ্ছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে লকডাউন চলাকালে বিপন্ন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করতে গিয়ে বিরোধী দলের সদস্যরা আক্রমণের শিকার হয়েছেন৷ এবার রক্তদান শিবিরে হামলার ঘটনা সংগঠিত করার মধ্য দিয়ে বর্বরতার পরিচয় দিয়েছে দুষৃকতীরা৷ এ ধরনের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে৷ অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিরোধী দল বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top