News Flash

  • Home
  • Uncategorized
  • এক ঘন্টার বৃষ্টিতেই রাজপথ জলমগ্ণ, দুর্ভোগ
Image

এক ঘন্টার বৃষ্টিতেই রাজপথ জলমগ্ণ, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ বর্ষা সমাগত প্রায়৷ অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজধানী আগরতলা শহর সহ পার্শবর্তী এলাকার বাসিন্দারা৷ কেননা সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলা শহরের নিচু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়৷ জলে থৈ থৈ করে গোটা এলাকা৷ বানভাসি রাজধানী আগরতলা শহর এলাকার জনগণের এই তথ্য অভিজ্ঞতা এবারও কি ফিরে আসবে, সেই প্রশ্ণই মাথাচাড়া দিয়ে উঠছে৷


রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে আগরতলা শহর এলাকার বানভাসি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ তিনি আগরতলা বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’’বছরের মধ্যেই আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ বিপ্লব দেব এর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে দুই বছর তিন মাস অতিক্রান্ত হতে চলল৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানী আগরতলা শহর এলাকাকে বানভাসি পরিস্থিতি থেকে মুক্তি দিতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ জল নিষ্কাশনের ড্রেন সংস্কারসহ বসানো হয়েছে উন্নত মানের পাম্প মেশিন৷ তাতে ইতিমধ্যেই আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থার অনেক বেশি উন্নয়ন ঘটেছে৷


ইতিমধ্যেই এর সুফল ভোগ করতে শুরু করেছেন আগরতলা শহর এলাকার জনগণ৷ বাস্তব সমস্যার দিকে পেছন ফিরে তাকালে দেখা যায় রাজধানী আগরতলা শহর এলাকায় জনবসতি দিন দিন বেড়ে চলেছে৷ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ি করে সংখ্যা দ্রুত বাড়ছে৷ বৃষ্টি হলে দ্রুত জল নিষ্কাশনের বিষয়টি প্রশ্ণচিহ্ণ এসে দাঁড়িয়েছে৷ পুকুর ও জলাশয় পরপর ভরাটের পর সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি যতই সংকট হোক না কেন তা মোকাবেলা করাই হলো সরকার ও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য৷ সে কথা মাথায় রেখেই সরকার ও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে৷ সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শনিবার ভোররাত থেকে বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন রাস্তা ঘাটে জল জমে যায়৷ বেশ কিছুক্ষণ রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ এদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করার জন্য যেসব উন্নত মানের পাম্প মেশিন বসানো হয়েছে সেগুলো চালানো হয়৷ এর ফলে দ্রুত জল নামতে শুরু করে৷


ঘন্টা দুয়েকের মধ্যেই নিম্নাঞ্চল থেকেও জল সরে যায়৷ যেসব জায়গায় হাঁটুজল কিংবা কুমর জল মানুষজনকে রাস্তা পারাপার হতে হতো সেসব তিক্ত অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে মানুষ আজ অনেকটাই স্বস্তির পথে অগ্রসর হচ্ছেন৷ আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণের কাছ থেকে এ বিষয়ে মতামত জানতে চাইলে শনিবার তারা জানান বুধবার ভোররাত থেকে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় জল জমে গিয়েছিল৷ উন্নত মানের মেশিন গুলো চালানোর ফলে কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে জল নেমে যায়৷ ফলে তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ নিকাশি ব্যবস্থা কে আরো উন্নত করার জন্য দাবি জানিয়েছেন শহরবাসী৷ পাশাপাশি রাজধানী আগরতলা শহরের যেসব নিচু রাস্তা রয়েছে সেগুলো আরো উঁচু করার জন্য দাবি জানিয়েছেন তারা৷ একইসঙ্গে আগরতলা শহর এলাকার জল নিষ্কাশন এর ড্রেইন গুলির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন শহর এলাকার জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top