News Flash

  • Home
  • Uncategorized
  • বণিক্য চৌমুহনীতে এক রাতে চারটি দোকানে চুরি
Image

বণিক্য চৌমুহনীতে এক রাতে চারটি দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ লকডাউন চলাকালে চোরের দৌরাত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বোধজং নগর থানা এলাকার বণিক্য চৌমুহনী বাজারে শুক্রবার রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ এরমধ্যে রয়েছে একটি জুয়েল এর দোকান এবং একটি মোবাইল ফোনের দোকান৷


একই রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সবমিলিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা৷ এব্যাপারে স্থানীয় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করার কোনো খবর নেই৷ বণিক্য চৌমুহনী বাজার সহ পার্শবর্তী এলাকাগুলোতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top