News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় ফায়ারস্টেশনে ব্যারিকেট ঘিরে বিস্ময়
Image

আমবাসায় ফায়ারস্টেশনে ব্যারিকেট ঘিরে বিস্ময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ শনিবার থেকে আচমকা ধলাই জেলার আমবাসায় অগ্ণিনির্বাপক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর নির্দেশে অগ্ণিনির্বাপক অফিসের সামনে বেরিকেট দিয়ে দেওয়া হয়৷


জানা যায় আমবাসা অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ এখনো রিপোর্ট আসেনি৷ সেই কারণেই আমবাসা অগ্ণিনির্বাপক দপ্তরের যাবতীয় পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কা করে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ অগ্ণিনির্বাপক দপ্তরের পরিষেবা বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আমবাসা সহ পার্শবর্তী এলাকাগুলোতে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এভাবে বন্ধ করে দেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে গেলে বিপদজনক আকার ধারণ করতে পারে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে ধলাই জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান জরুরি প্রয়োজন হলে আপৎকালীন পরিষেবা হিসেবে মনু ও সালেমা থেকে পরিষেবা প্রদান করা হবে৷ দপ্তর কর্মকর্তারা এ ধরনের বক্তব্যকে দায়সারা বক্তব্য বলে অনেকেই মন্তব্য করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top