News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ত্রিপুরা থে‌কে পা‌লি‌য়ে পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে আটক যুবক
Image

ফের ত্রিপুরা থে‌কে পা‌লি‌য়ে পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে আটক যুবক

পাথারকান্দি (অসম), ২৯ মে (হি.স.) : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত সিল। এমতাবস্থায় ত্রিপুরা থেকে পালিয়ে এসে পাথারকা‌ন্দি‌তে ধরা পড়েছে আরও এক শ্র‌মিক‌। ধৃতকে প্রথামিক স্বাস্থ্য পরীক্ষার পর একান্তবাসে পাঠিয়েছে পাথারকান্দি পুলিশ। নোভেল ক‌রোনার প্রাদুর্ভাবে জারিকৃত লকডাউনে ত্রিপুরায় আটকে পড়েছিল করিমিগঞ্জ জেলার রামকৃষ্ণনগ‌র থানার অন্তর্গত ঘোলছড়া গ্রা‌মের জনৈক আবদুল কাদিরের ছেলে মু‌ফিনুল ইসলাম (২৬)।

মাঝে দু দিন বির‌তির পর আজ শুক্রবার মুফিনুল ইসলামকে ধরেছে পাথারকা‌ন্দি থানার অধীন সোনাখিরা পু‌লিশ চেক‌পোস্টের পুলিশ। চেক‌পোস্টের ইনচার্জ সু‌খেশ দাস জানান, আজ দুপু‌রে ত্রিপুরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে গোপনে এই যুবক‌ পা‌য়ে হেঁটে আসছিল। কিন্তু এখানে পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়ে গেছে। জিজ্ঞাসাবাদে সে উত্তর ‌ত্রিপুরায় জনৈক ঠিকাদারের অধীনে শ্র‌মি‌কের কাজ করত। কিন্তু লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে গেছে। তাছাড়া ঠিকাদারও কোনও টাকা দেননি। তাই অর্থাভাবে বাধ্য হ‌য়ে পা‌য়ে হেঁটে বা‌ড়ির উদ্দেশে আসছিল। ত‌বে রাস্তায় তা‌কে কেউ আটকায়‌নি বলে দাবি করেছে মুফিনুল।

এদিকে ধৃত মুফিনুল ইসলামকে পাথারকান্দির স্বাস্থ্য দফতরের হা‌তে সমঝে দিয়েছেন পুলিশ অফিসার। স্বাস্থ্য কর্মীরা তাকে প্রাথ‌মিক পরীক্ষার পর ১৪ দি‌নের জন্য একান্তবাসে পা‌ঠি‌য়ে দি‌য়ে‌ছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, চ‌লমান লকডাউনের সম‌য়কালে করোনা ঠেকাতে অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত সিল করা হ‌লেও গত কয়েকদিনে পাথারকা‌ন্দি‌র সোনা‌খিরায় অবৈধ ভা‌বে এসে পু‌লি‌শের জা‌লে ধরা প‌ড়ে‌ছে মোট ৪৩ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top