News Flash

  • Home
  • Uncategorized
  • লাদাখে ভারত-চিন পরিস্থিতি নিয়ে ফের সরব রাহুল গান্ধী
Image

লাদাখে ভারত-চিন পরিস্থিতি নিয়ে ফের সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): লাদাখে ভারত-চিন পরিস্থিতি নিয়ে ফের সরব প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সঙ্গে ভারতের বিরোধটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে শুক্রবার ফের জানতে চান রাহুল। এদিন তিনি বলেন, সেখানে কী কী ঘটছে, কেন্দ্রকে কোনও রাখঢাক না রেখে তা দেশের মানুষকে জানান ।  

শুক্রবার টুইটারে রাহুল লিখেছেন, “চিন সীমান্তে পরিস্থিতিটা ঠিক কী রকম, সরকার সে ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে। তাতে এক এক জন এক এক রকম ভেবে নিচ্ছেন। এর ফলে, এই সঙ্কটের সময়েও আরও বেশি অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে। তাই কোনও রাখঢাক না রেখে সরকারকে এ বার মানুষের সামনে দাঁড়াতে হবে। ঠিক কী কী হচ্ছে, সব কিছুই জানাতে হবে।’’ এর আগে একাধিকবার এবিষয়ে সরব হয়েছে রাহুল ।

উল্লেখ্য, গত ৫ মার্চ থেকেই পূর্ব লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা সেনাদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ে বলে সূত্রের খবর। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের হাতাহাতিরও খবর আসে। গত কাল বিদেশমন্ত্রক জানায়, যত রকম ভাবে যোগাযোগ রেখে চলা হয়, সেই সব রকম ভাবেই চিনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top