News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুর ও বিশালগড়ে দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাইক চালক
Image

অমরপুর ও বিশালগড়ে দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরায় ফের পথ দুঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন৷ লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে৷


মঙ্গলবার উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় পথ দুর্ঘটনায় ২ যুবক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখান থেকে তাদের আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ আহত দুই যুবক সুব্রত রিয়াং এবং রাহেল রিয়াং বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷


পুলিশ জানিয়েছে, দুই যুবক বাইকে করে অমরপুর থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল৷ গান্ধারী এলাকায় একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতেই দুই আরোহী যুবক গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে দুর্ঘটনার খবর দেন৷ দুর্ঘটনার খবর পেয়ে অমরপুর থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যায়৷ অমরপুর হাসপাতালে চিকিৎসকরা তাদের অবস্থা সঙ্কটজনক দেখে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়ি আটক করেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ লরি চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷

অন্যদিকে, বিশালগড় থানার রেল স্টেশন সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম বিপ্লব ঘোষ৷ বাইক নিয়ে যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে যুবক৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাইক চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top