News Flash

  • Home
  • Uncategorized
  • জামাই ষষ্ঠীতে বাজার চাঙ্গা রাজ্যের
Image

জামাই ষষ্ঠীতে বাজার চাঙ্গা রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ করোনা অতিমারির মধ্যেও বাঙালির ভুঁড়িভোজের আয়োজনে কোনও খামতি নেই৷ আগামী বৃহস্পতিবার জামাই ষষ্ঠী৷ ফলে, পাতে ইলিশ ও পাঁঠার মাংস পড়তেই হবে৷ তাই বাজারে ইলিশের মজুত শুরু হয়ে গেছে৷ ইলিশের সবর্োচ্চ দর উঠতে পারে ১,৬০০ থেকে ২,০০০ টাকা৷ তবে সবই জোগানের উপর নির্ভর করছে, জানালেন জনৈক মাছ বিক্রেতা৷ তাঁর দাবি, বাজারে ইলিশের জোগান যথেষ্ট রয়েছে৷ তাতে জামাইদের সন্তুষ্ট করতে মাথার ঘাম বিশেষ ফেলতে হবে না৷


বারো মাসে তেরো পার্বণ৷ হিন্দু বাঙালির জীবনে এই প্রবাদ আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে৷ অবশ্যই, তা বাংলা নববর্ষে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে৷ সেদিন মানুষের ভিড় দেখে মনে হয়নি করোনা-র প্রকোপে লকডাউন চলছে৷ মাছ বাজার এবং মাংস বাজারে পা ফেলার জু ছিল না৷ জামাই ষষ্ঠীতেও যে তার ব্যতিক্রম হবে না, ব্যবসায়ীরা তা ভালোই জানেন৷ তাই বাঙালির চাহিদা অনুযায়ী সব কিছুর মজুত শুরু হয়ে গেছে৷


এ-বছর আড়ম্বরহীন ভাবেই বিভিন্ন উৎসব পালিত হচ্ছে৷ কারণ একটাই, করোনা-র প্রকোপে লকডাউনে সরকারি নিয়ম পালনে বিধিনিষেধ সকলের মানতেই হচ্ছে৷ কিন্তু, পেটপূজায় কে আটকায়, তাই বাজারে বিক্রেতাদের চোখেমুখে আলাদা চমক লক্ষ্য করা যাচ্ছে৷ জনৈক মাছ বিক্রেতা বলেন, করোনা-র প্রকোপে সীমান্ত সিল হওয়ায় বাংলাদেশ থেকে মাছ আমদানিতে সমস্যা হচ্ছে৷ বিশেষ করে ইলিশের জোগান হচ্ছে না৷ তবে, কলকাতা থেকে প্রচুর ইলিশ এসেছে৷ দামে এবং গুণে মানুষের পোষাবে বলেই মনে হচ্ছে৷
তাঁর কথায়, জামাই ষষ্ঠীতে ইলিশের চাহিদা বেশি হয়৷ কারণ, জামাইদের সকলেই ইলিশ দিয়ে খাওয়াতে পছন্দ করেন৷ তিনি বলেন, ৪০০-৫০০ টাকা থেকে শুরু করে ১৬০০-২০০০ টাকা পর্যন্ত দামের ইলিশ মজুত রয়েছে৷ বাজেট অনুযায়ী যেমন ওজন দরকার তেমন ইলিশ পাওয়া যাবে৷ তিনি বলেন, অন্যান্য মাছও পাওয়া যাবে৷ অন্তত, জামাই ষষ্ঠীতে মাছ নিয়ে কারোর ভাবতে হবে না, আশ্বস্ত করেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top