News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় দখলের ঘুটি সাজাচ্ছে আইপিএফটি
Image

পাহাড় দখলের ঘুটি সাজাচ্ছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ষষ্ঠ তফশিলের নিয়ম মেনেই ত্রিপুরার উপজাতি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে টিটিএএডিসি পরিচালনার দায়িত্ব দেওয়ার আর্জি রাজ্যপালের কাছে জানিয়েছে আইপিএফটি৷ এই মর্মে রাজ্যপালকে চিঠিও দিয়েছে দল৷ কিন্তু এখনও এ-বিষয়ে রাজ্যপালের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷


মঙ্গলবাবু বলেন, সংবিধানের ষষ্ঠ তফশিলের ধারা ১৪-র উপধারা ৩ মোতাবেক রাজ্যপাল চাইলেই মন্ত্রিসভার সদস্যকে এডিসি-র দায়িত্ব দিতে পারেন৷ এক্ষেত্রে ত্রিপুরা উপজাতি কল্যাণ দফতর এডিসি-র নোডাল এজেন্সি হিসেবে দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়াকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইপিএফটি৷ তাঁর দাবি, অসম, মেঘালয়, মিজোরামে উপজাতি কল্যাণ মন্ত্রীকে এডিসি-র দায়িত্ব দেওয়ার উদাহরণ রয়েছে৷


তিনি জানান, গত ১৪ মে এ-বিষয়ে রাজভবনে মেমোরেন্ডাম পাঠিয়েছে আইপিএফটি৷ তবে, এখন পর্যন্ত রাজ্যপালের কাছ থেকে সাড়া মিলেনি৷
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মেয়াদ ফুরিয়ে গেছে৷ ফলে, এখন এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর হওয়ার পর প্রশাসক নিযুক্ত করা হয়েছে৷ একইভাবে এডিসি-র জোনাল এবং সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটিগুলির মেয়াদও ফুরিয়ে গেছে৷ তাই, ত্রিপুরায় ষষ্ঠ তফশিলের নিয়ম মেনে সমস্ত কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে শাসকজোট শরিক আইপিএফটি৷ দলের সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এডিসি প্রশাসকের কাছে এ-বিষয়ে আইপিএফটি মেমোরেন্ডাম পাঠিয়েছে৷


তিনি বলেন, গত ১৭ মে বামফ্রন্ট পরিচালিত এডিসি-র মেয়াদ সমাপ্ত হয়েছে৷ ফলে, জোনাল এবং সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটিগুলি পুনরায় নতুনভাবে গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, ষষ্ঠ তফশিল মোতাবেক প্রতি বছর ওই কমিটিগুলি গঠনের বিধান রয়েছে৷ কারণ, প্রতিটি কমিটি এক বছরের জন্য গঠনের নির্দেশিকা রয়েছে৷ কিন্তু, বামফ্রন্ট ২০১৫ সালের পর নতুন কমিটি গঠন করেনি৷ সাথে তিনি অভিযোগ করেন, অতীতে মর্জিমাফিক কমিটি গঠন করা হয়েছে৷ তাতে নিয়মনীতির তোয়াক্কা করেনি বামফ্রন্ট৷ তাই, এখন যেহেতু এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে রয়েছে এবং প্রশাসক এডিসি পরিচালনার দায়িত্ব পালন করছেন, তাই আইপিএফটি সমস্ত নিয়ম মেনে কমিটিগুলি পুনঃগঠনের দাবি জানাচ্ছে, আগ্রহ প্রকাশ করে বলেন তিনি৷


তাঁর মতে, পূর্বতন কমিটির সদস্য বিধায়ক, এমডিসি, বিএসি চেয়ারম্যানদের মেয়াদ ফুরিয়ে গেছে৷ অনেকেরই এখন বিধায়ক পদ হাতছাড়া হয়েছে৷ বিএসি চেয়ারম্যানও নতুন নিযুক্ত হয়েছে৷ তাই, পাঁচটি জোনাল এবং ৩৩টি সাব-জোনাল ডেভেলপমেন্ট কমিটি শীঘ্রই নতুন করে গঠন করা হোক৷ সাথে তিনি যোগ করেন, ওই কমিটি গঠনের ক্ষেত্রে সদস্য বাছাই নিয়ে শাসকজোট শরিক দলের মধ্যে আলোচনা হবে৷ দুই দলের শীর্ষ নেতৃবৃন্দ এ-বিষয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top