News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে সি আই এস এফের ১৮ জওয়ান করোনায় আক্রান্ত
Image

দিল্লিতে সি আই এস এফের ১৮ জওয়ান করোনায় আক্রান্ত

নয়াদিল্লি, ২৬ মে (হি. স.):  দিল্লি বিমানবন্দরে সুরক্ষার কাজে মোতায়েন থাকা সিআইএসএফের আরও ১৮ জওয়ানের শরীরে পাওয়া গেল করোনা সংক্রমন।এর আগে বিমানবন্দরে মোতায়েন থাকা সাত জওয়ানের শরীরে মিলেছিল করোনা। বিমানবন্দরে কর্মরত প্রতিটি জওয়ানের পরীক্ষা চলছে।

 সিআইএসএফের মুখপাত্র জানিয়েছেন, দিল্লি বিমান বন্দর, মেট্রো এবং সরকারি দফতরে মোতায়েন থাকা জওয়ানদের ক্রমাগত করোনা পরীক্ষা করানো হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ১৮ জওয়ানের শরীরে করোনা মিলেছে। এর আগে সাত জন জওয়ানের শরীরে মিলেছিল করোনা। কিন্তু গত দুইদিন ধরে দিল্লি মেট্রোর প্রহরায় মোতায়েন থাকা জওয়ানদের শরীরে করোনা মেলেনি। 

উল্লেখ করা যেতে পারে, দিল্লিতে সিআইএসএফের ৫৪ জন জওয়ান সংক্রমিত।যার মধ্যে বিমান বন্দরে ২৫, মেট্রোতে ২২, সরকারি কার্যালযগুলোতে সাতজন আক্রান্ত।এদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top