News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত করণ জোহরের বাড়ির ২ পরিচারক, টেস্ট হল পরিচালকেরও
Image

করোনা আক্রান্ত করণ জোহরের বাড়ির ২ পরিচারক, টেস্ট হল পরিচালকেরও

মুম্বই, ২৬ মে (হি. স.) : বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়ির দুই পরিচারক করোনা আক্রান্ত। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রযোজক। তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন এই মুহূর্তে।

করণ জানিয়েছেন বাড়ির সকলেই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি লিখছেন, আমি জানাতে চাই যে আমার বাড়ির দুই পরিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা মাত্রই তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের বিল্ডিং-এরই একটি অংশে রয়েছেন তাঁরা। বিএমসি-কেও তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। তাঁর এসে বিল্ডিংটিকে স্যানিটাইজ করেছেন। করণ আরও লিখেছেন, বাকি পরিচারক ও পরিবারের আমরা সকলেই ভালো আছি। আমাদের কোনও উপসর্গও নেই। সকালে আমাদের লালারস পরীক্ষা করা হয়। তার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু আমরা সকলেই আগামী ১৪ দিন আইসোলেশনে থাকব। অমরা নিজেদের দায়বদ্ধতা ভুলব না পরস্পরকে নিরাপদে রাখার জন্য। নিশ্চিত করছি দুজন পরিচারককেই ভালো ভাবে চিকিৎসা করানো হবে। এই কঠিন সময়ে বাড়িতে থেকে সব নিয়মগুলি মেনে চলুন। আমার কোনও সন্দেহ নেই যে এই ভাইরাসকে আমরা শেষ করতে পারব। বাড়িতে থাকুন ও সুস্থ থাকুন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top