News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের নিয়ম মেনেই ঈদ-উল-ফিতর পালিত রাজ্যে
Image

লকডাউনের নিয়ম মেনেই ঈদ-উল-ফিতর পালিত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ করোনা ঈদের খুশিকে কিছুটা ম্লান করেছে ঠিকই, কিন্তু সরকারি নিয়ম মেনে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন আজ৷ মসজিদে পারস্পরিক দূরত্ব মেনে এবং বাকিরা বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন৷ গেদু মিয়াঁ মসজিদের আব্দুল রহমান বলেন, খুশির ঈদে এবার আমরা মর্মাহত৷ কারণ, করোনা-র প্রকোপে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটছে৷ তাই, প্রয়াতদের আত্মার শান্তি কামনায় এবং করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় আজ আমরা আল্লাহ-এর কাছে প্রার্থনা করেছি৷


রমজান মাস শেষে আজ ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে৷ খুশির ঈদে অন্যান্য বছরের মতো চমক এ বছর দেখা যায়নি৷ ঈদ উপলক্ষ্যে মসজিদে মানুষ জড়ো হতে পারেননি৷ কারণ, করোনা-র প্রকোপে লকডাউন মেনে চলতে গিয়ে জমায়েত বা সমাবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ জমিয়ত উলেমায়ে হিন্দ-এর পক্ষ থেকে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল, ঈদ উপলক্ষ্যে মসজিদে জমায়েত হবে না৷ শুধুমাত্র কয়েকজন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন৷ বাকিরা বাড়িতেই নামাজ পড়বেন৷ আজ তার ব্যতিক্রম কোথাও দেখা যায়নি৷ করোনা মহামারির জন্য লকডাউনের সরকারি নিয়ম সকলেই পালন করেছেন৷
গেদু মিয়াঁ মসজিদের ইমাম আব্দুল রহমান বলেন, প্রত্যেক বছর রীতি অনুযায়ী জমায়েত করে আমরা নামাজ আদায় করেছি৷ কিন্তু এ বছর তা সম্ভব হয়নি৷

তিনি আক্ষেপ করে বলেন, কোবিড-১৯ প্রকোপে সারা বিশ্বে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ সাড়ে তিন লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ কয়েক লক্ষ মানুষ ওই ভাইরাসের থাবায় আক্রান্ত হয়েছেন৷ তাই, খুশির ঈদ আজ বিষাদময় হয়ে উঠেছে৷ তাঁর কথায়, রমজান মাসে সকলের জন্য প্রার্থনা করেছি৷ আজ ঈদ উপলক্ষ্যেও করোনা আক্রান্ত হয়ে প্রায়াতদের আত্মার শান্তি কামনা করার সাথে অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ তাঁর দাবি, লকডাউনের সরকারি আদেশ মেনেই মসজিদে এবং ঈদগাহে আমরা নামাজ আদায় করেছি৷ অনেকেই আসতে চেয়েছিলেন৷ তাঁদের করজোড়ে বাড়ি ফিরে যেতে বলেছি৷ তাঁরা বাড়িতেই নামাজ আদায় করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top