News Flash

  • Home
  • Uncategorized
  • তাপপ্রবাহ! লাল সর্তকতা জারি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে
Image

তাপপ্রবাহ! লাল সর্তকতা জারি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে

নয়াদিল্লি,২৫ মে (হি. স.): তীব্র দাবদাহ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী দুই দিনের জন্য লাল সর্তকতা জারি করল ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ (আইএমডি)। আইএমডি তরফে জানান হয়েছে আগামী দুই থেকে তিন দিন এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে।

সোমবার আইএমডি তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে গ্রীষ্মকালে এই প্রথমবার তীব্র দাবদাহে জন্য লাল সর্তকতা জারি করা হল। লু এর কারণে গরম অনুভূত হচ্ছে বেশি।আগামী দিনেও এই ধারা বজায় থাকতে পারে।এখনও পর্যন্ত গোটা দেশে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজস্থানে চুরুতে।যেখানে পারদ এর কাটা ৪৭. ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 

দিল্লি এনসিআর সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা অনেক বেশি থাকবে।উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহ বা লু এর কারণে ভীষণ গরম অনুভূত হবে। ২৮ মের রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কমতে শুরু করবে। স্বস্তি পাবে সাধারণ মানুষ এর পরবর্তী পরিস্থিতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হওয়ার কারণে পারদের কাঁটা নেমে দাঁড়াবে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।জুনের প্রথম সপ্তাহে কেরলের উপকূলে মৌসুমী বায়ু চলে আসবে।১৫ থেকে ২০ জুন পর্যন্ত মুম্বইতে চলে আসবে মৌসুমী বায়ু।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top