News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে কোভিড-১৯ সংক্রমিত আরও দুই, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৩৪
Image

মণিপুরে কোভিড-১৯ সংক্রমিত আরও দুই, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৩৪

ইমফল, ২৫ মে (হি.স.) : মণিপুরে সোমবার আরও দুজন করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। আজকের নতুন দুজনকে রাজ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। এর মধ্যে চারজনকে সুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সক্রিয় করোনা-আক্রান্ত ৩০ জনের চিকিৎসা চলছে। 

নতুন দুজনের একজন চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা। ২৬ বছর বয়সি সংক্রমিত পুরুষ রোগীকে চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানা গেছে। এছাড়া ৩৪ তম পুরুষ রোগী ননে জেলার বাসিন্দা। তাঁকে ইমফলের দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এর কোভিড-১৯ কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top