News Flash

  • Home
  • Uncategorized
  • ট্যাক্সি চালকদের দুর্দশার কথা শুনলেন রাহুল গান্ধী
Image

ট্যাক্সি চালকদের দুর্দশার কথা শুনলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ মে (হি. স.):  চতুর্থ দফার লকডাউন গোটা দেশজুড়ে চলছে। এমন পরিস্থিতিতে ফের রাস্তায় নামলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ট্যাক্সি এবং ক্যাব চালকদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষন আলাপচারিতা করলেন তিনি।আলাপচারিতায় ট্যাক্সি চালকদের সমস্যার কথা।তাদের অভাব-অভিযোগের কথা শুনেছেন রাহুল গান্ধী।লকডাউন এর জেরে তাদের দুর্দশার কথা জানতে চান ওয়ানাডের এই সাংসদ।

এক টেক্সি চালক রাহুল গান্ধীকে জানিয়েছেন লকডাউন এর আগের পরিস্থিতিতে আয় ভালোই হতো।কিন্তু এখন আর সেভাবে আর হচ্ছে না।পথে ঘাটে যাত্রী কম মিলছে। লকডাউন শিথিলতার যে শর্ত দেওয়া হয়েছে তাতে ট্যাক্সিতে দুইজনের বেশি বসতে পারবে না। তার ফলে যাত্রীরা মনে করছে যে তারা বেশি ভাড়া দিচ্ছে। ফলে নতুন যাত্রী মিলছে না। দিনে মাত্র একটি কি দু ‘ টি ট্রিপ হচ্ছে। ফলে গাড়ির ইএমআই এবং সংসার চালাতে অসুবিধা হচ্ছে।উল্লেখ করা যেতে পারে, এর আগে দিল্লির রাস্তায় নেমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা করেছিলেন রাহুল গান্ধী।তাদের দুঃখ-দুর্দশার কথা তিনি শুনেছিলেন সেবার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top