News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ঈদ-উল-ফিতর, মসজিদে নামকাওয়াস্তে আদায় করা হবে নামাজ
Image

আজ ঈদ-উল-ফিতর, মসজিদে নামকাওয়াস্তে আদায় করা হবে নামাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদ৷ টানা এক মাস রোজা পালনের পর মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উৎসবে সামিল হচ্ছেন৷ তবে এবার ঈদ উৎসবে তেমন কোন লোক জমায়েত হচ্ছে না৷ মসজিদ গলিতে নামকাওয়াস্তে ঈদের নামাজ পাঠ করানো হবে৷ প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন৷


করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে গোটা বিশ্ব বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে৷ গোটা ভারতবর্ষে পরিস্থিতি মোকাবেলার জন্য সারা দেশজুড়ে চলছে লক ডাউন৷ লকডাউন চলাকালে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান ও জামায়াত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নির্দেশ নামা জারি করেছে৷ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে করোনা গ্রাসে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না৷ সে কারণেই মুসলিম ধর্মাবলম্বীরা এ বছর ১ মাস রোজা পালনের পর ঈদ উৎসবে কোন ধরনের জমায়াতে শামিল হচ্ছে না৷ মুসলিম ধর্মগুরুরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার যে নির্দেশ নামা জারি করেছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে৷ মানুষকে বেঁচে থাকার তাগিদেই কেন্দ্রীয় সরকার এই ধরনের স্বাস্থ্যবিধি জারি করেছে৷ সে কারণেই এ বছর রোজা পালন করার পর ঈদ উৎসবে কোন ধরনের জমায়াত করা সম্ভব নয়৷

প্রতিটি মসজিদে পাঁচ থেকে ছয় জন মিলে ঈদের নামাজ আদায় করার নির্দেশ জারি করা হয়েছে৷ মুসলিম ধর্মাবলম্বী প্রত্যেককেই নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করতে পরামর্শ দেওয়া হয়েছে৷ মুসলিম ধর্ম গুরুরা নির্দেশ সর্বত্র পালন করার জন্য বলেছেন৷ প্রত্যেককেই নিজ নিজ বাড়িতে সীমিত সংখ্যক লোকজনদেরকে নিয়ে ঈদে আনন্দ উপভোগ করতে বলা হয়েছে৷ রাজধানী আগরতলা শহরের গেদুমিয়ার মসজিদের ইমাম বলেছেন ঈদ উৎসবে আনন্দ উল্লাস এর চেয়েও বড় হল মানুষকে বেঁচে থাকার জন্য সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলা৷ মানুষ বেঁচে থাকলে পরবর্তী বছর ঈদের উৎসবে আনন্দ উল্লাসে সবাই মত্ত হওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন৷

এবছর সরকারি নির্দেশ মেনে সকলকে বাড়িঘরে ঈদের নামাজ আদায় করতে এবং সীমিত সংখ্যক লোকজনদের কে নিয়ে ঈদের আনন্দে দিন কাটাতে বলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে এ বছর রাজ্যের কোথাও কোন মসজিদে ঈদের নামাজ পাঠ কে কেন্দ্র করে কোনো ধরনের জমায়েত করা হবে না৷ সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে মসজিদে নিয়ম রক্ষার জন্য ঈদের নামাজ আদায় করা হবে৷ ঈদ উৎসবে অন্যান্য বছরের মতন আলিঙ্গন না দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে ঈদের বাজারেও এবছর তেমন কোনো ভির পরিলক্ষিত হচ্ছে না৷ ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদের বাজারে ক্রেতাদের কোন ভির নেই, যারা আসেন সামান্য কিছু জিনিসপত্র নিয়ে ঘরে ফিরছেন৷

এ বছর ঈদের বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া বলে জানান ব্যবসায়ীরা৷ জিনিসপত্রের আমদানি না থাকার কারণেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া বলেও ব্যবসায়ীদের অভিমত৷ এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ঈদ উৎসব উপলক্ষে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি প্রত্যেকের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যপাল সহ অন্যান্যরা ঈদ উৎসব উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী সকল জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top