News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রমিক ও ফেরিওয়ালারা আটকে পড়েছেন রাজ্যে
Image

পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রমিক ও ফেরিওয়ালারা আটকে পড়েছেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ পশ্চিমবঙ্গ থেকে আগত পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালা লকডাউনে আটকে পড়েছেন ত্রিপুরায়৷ তাঁরা চরম দুঃখ কষ্টে দিনাতিপাত করছেন৷ তাই, বাড়ি ফিরে যাওয়ার জন্য ত্রিপুরা সরকারের সাহায্য চেয়েছেন৷ কারণ, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সহায়তা চেয়েও কোনও সাড়া পাচ্ছেন না তাঁরা৷


শনিবার জনৈক ফেরিওয়ালা বলেন, ব্যবসার জন্য ত্রিপুরায় এসেছিলাম৷ কিন্তু, লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারছি না৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে বার বার যোগাযোগ করেও কোনও ইতিবাচক সাড়া পাচ্ছি না৷ তাতে তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ বলেই মনে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার আমাদের খাবারের সংস্থান করে দিয়েছে৷ কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন কোনও ব্যবস্থা এখনও করা হয়নি৷


ওই সকল পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালারা পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্য প্রার্থনা করেছেন৷ যে কোনও মূল্যে তাদেরকে বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন তারা৷


জনৈক পরিযায়ী শ্রমিক বলেন, আমফান-এ তাদের প্রত্যেকের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে৷ পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছেন৷ এই অসহায় অবস্থায় পরিবারের সদস্যদের সাথে তারা ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না৷ ফলে, চিন্তায় রাতের ঘুম উবে গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top