News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র ফেরত ১৬ জনের দেহে করোনার সন্ধান, এখন রাজ্যের আট জেলাই সংক্রমিত
Image

মহারাষ্ট্র ফেরত ১৬ জনের দেহে করোনার সন্ধান, এখন রাজ্যের আট জেলাই সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ মহারাষ্ট্র ফেরত ত্রিপুরায় ১৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আজ ৯৯৬টি নমুনা পরীক্ষায় ওই ১৬ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ সবমিলিয়ে ত্রিপুরায় ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ কিন্তু, এখন শুধুই বহিঃরাজ্য থেকে আগত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা সংক্রমণের ঘটনায় রাজ্য প্রশাসনের চিন্তা আরও বাড়িয়েছে৷ সাথে রাজ্যবাসীর বেড়েছে দুশ্চিন্তা ও আতঙ্ক৷ কারণ, ধলাই, গোমতি, খোয়াই, উত্তর ত্রিপুরা, সিপাহিজলা এবং ঊনকোটি জেলার সাথে এখন পশ্চিম ও দক্ষিণ জেলাও করোনা সংক্রমিতের তালিকায় ঠাঁই পেয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহিঃরাজ্য থেকে আগতদের বাড়িতে একান্তবাসে থাকার নিয়ম কঠোরভাবে পালনের অনুরোধ জানিয়েছেন৷


শনিবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, আজ ৯৯৬টি নমুনা পরীক্ষায় ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁরা সকলেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন৷ স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, ওই ১৬ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৬ জন, গোমতী ও সিপাহীজলা জেলায় ৩ জন করে, দক্ষিণ জেলায় ২ জন এবং খোয়াই ও ধলাই জেলায় এক জন করে বাসিন্দা রয়েছেন৷


প্রসঙ্গত, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷ কারণ, ১৬ জন করোনা আক্রান্তই সাধারণ নাগরিক৷ এখন তাঁদের সংস্পর্শে যাঁরা ছিলেন সকলকে চিহিণত করতে হবে৷ আগরতলা রেলস্টেশনে নেমে তাঁরা বেসরকারি গাড়িতে কিংবা নিজস্ব গাড়ি করে বাড়ি ফিরেছেন৷ ফলে তাঁদের সংস্পৃষ্ট সকলকেই খুঁজে বের করে একান্তবাসে পাঠাবে স্বাস্থ্য দফতর৷
এদিকে, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আজ করোনা সংক্রমণে চিকিৎসাধীন ২০ জনকে সুস্থতার পর ছেড়ে দেয়া হয়েছে৷ এরমধ্যে ভগৎ সিং যুব আবাস থেকে ১৮ এবং ২ জনকে ছাড়া হয়েছে জিবি হাসপাতাল থেকে৷ বর্তমানে ১৫৩ জন করোনা সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ পর্যন্ত স্ক্রীনিং করা হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৭৫৬ জনকে৷ নমুনা সংগ্রহ করা হয় ২০১৩৭ জনকে৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮২৭১ জনের৷ মোট পজিটিভ ছিল ১৭৫ জন৷ নেগেটিভ ১৮৫৪৬৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৩ জন৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ৮৭.৪৩ শতাংশ৷ তিনি জানান, গতকাল ৮৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তার মধ্যে সবজনই নেগেটিভ৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৮৯ জনের এবং নমুনা পরীক্ষা চলছে ৮০০ জনের৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে ৪২ টি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৩২৩ জন৷


শিক্ষামন্ত্রী জানান, আজ পর্যন্ত মোট ৭ টি ট্রেনে করে বর্হিরাজ্যে আটকে থাকা মোট ৮২৮০ জন রাজ্যে পৌঁছেছে৷ এদের মধ্যে উত্তর জেলায় নেমেছে ১৩৩৪ জন৷ ধলাই জেলায় নেমেছে ৩৩৭ জন৷ পশ্চিম জেলায় নেমেছেন ৬৫৯৯ জন৷ এদের মধ্যে থেকে ৮২৬৫ জন হোম কোয়ারেন্টাইনে এবং ১৫ জন ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে৷ চেন্নাই থেকে আগত ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে এবং তাদের চিকিৎসা চলছে৷ মন্ত্রী শ্রীনাথ জানান, লকডাউন ঘোষণার পর ট্রেনে এবং চুড়াইবাড়ি গেইট দিয়ে রাজ্যে মোট এসেছে ১৭৯৫৩ জন৷ তিনি জানান, এখন পর্য/ন্ত ২৩৪১৮ জন সার্ভেলেন্সে ছিল৷ তারমধ্যে ১৪ দিন সময়কাল শেষ করেছে ১৫৭৩৬ জন৷ তিনি জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে রাজ্যে ৩৯৭ জন৷ এরমধ্যে ১১৬ জন ট্রাক ড্রাইভার, ৩ জন চিকিৎসার জন্য বর্হিরাজ্যে গিয়েছিল এবং ২৭৮ জন আটকে থাকা মানুষজন৷ আজ দামছড়া দিয়ে ১২ জন রাজ্যে এসেছে বলে তিনি জানান৷ শিক্ষামন্ত্রী জানান, গতকাল ও আজকে দু’দিনে ও এন জি সি’র ৮৬ জন কর্মী বিমানে করে রাজ্যে এসেছে৷ বিমানে ওঠার আগে তাদের সকলেরই করোনা নেগেটিভ রিপোর্ট রয়েছে৷ রাজ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা ড্রিলিং সাইটে যোগদান করেছেন৷ সেখানেও তাদের নিজস্ব মেডিক্যাল টিম রয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ আমবাসা থেকে বিহারের উদ্দেশ্যে শ্রমিকদের নিয়ে একটি ট্রেন ছেড়েছে৷ ২৪ মে বিশ্রামগঞ্জ থেকে বিহারের উদ্দেশ্যে ১৫৮৪ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রেন ছাড়বে৷

২৫ মে, ২৬ মে ও ২৮ মে বিহার, রাঁচি ও ঝাড়খণ্ডে উদ্দেশ্যে রাজ্য থেকে শ্রমিকদের পাঠানোর জন্য ট্রেন চালানোর প্রচেষ্টা চলছে৷ শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে আটকে পড়া ১০৫ জন ২৮ মে আখাউড়া চেকপোস্ট দিয়ে রাজ্যে ফিরবে৷ শিক্ষামন্ত্রী জানান, বর্হিরাজ্য থেকে ট্রেনে রাজ্যের যাত্রীদের আসা বাবাদ এ পর্যন্ত রাজ্য সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার টাকা৷ যদিও চেন্নাই এবং হায়দরাবাদ থেকে যারা রাজ্যে এসেছেন তাদের জন্য রাজ্য সরকারকে কোন টাকা দিতে হয়নি৷ তিনি জানান, বর্হিরাজ্যে আটকে পড়া ৭০৪২ জনকে প্রথম দফায় ২ কোটি ৪২ লক্ষ ৭২ হাজার ১৭০ টাকা সহায়তা দেয়া হয়েছে৷ দ্বিতীয় দফায় ১২২৩ জনকে ৩৪ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা সহায়তা দেয়া হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top