News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে অপরিশোধিত তেলের উৎপাদন গত বছরের তুলনায় কমেছে ৬.৩৫ শতাংশ
Image

লকডাউনে অপরিশোধিত তেলের উৎপাদন গত বছরের তুলনায় কমেছে ৬.৩৫ শতাংশ

নয়াদিল্লি, ২৩ মে (হি. স.) : কোভিড -১৯ এর প্রভাবে লকডাউন-এ জনজীবন ছাড়াও দেশে অপরিশোধিত তেল উৎপাদনও ক্ষতিগ্রস্থ হয়েছে। চলতি বছরের এপ্রিলে অপরিশোধিত তেলের উৎপাদন হয়েছিল ২৫৪৫.৮১ টিএমটি (হাজার মেট্রিক টন) যা শুধু তিন মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ১.৪৪ শতাংশ কম নয়, গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩৫ শতাংশ কমও বটে।

এপ্রিলে ওএনজিসি নির্ধারিত ব্লকে ১৬৮১.৭৭ টিএমটি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ০.৬৫ শতাংশ কম এবং ২০১৯ সালের এপ্রিলের তুলনায় ০.৫৩ শতাংশ কম। লকডাউনে গেইল পশ্চিমাঞ্চলীয় উপকূলে কূপগুলি বন্ধ থাকায় কম তেল উত্তোলন করেছে এবং উপকূলীয় অঞ্চলে ফিল্ড পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই, উৎপাদনে ঘাটতি হয়েছে।

এছাড়া, এপ্রিলে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে ২১৬১.৩৩ এমএমএসসিএম (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার)। যা ছিল ওই-মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০.৮৮ শতাংশ কম এবং 2019 সালের এপ্রিলের প্রকৃত উৎপাদনের তুলনায় ১৮.৬২ শতাংশ কম। তেমনি, এপ্রিলে রিফাইনারিগুলিতে উৎপাদন ছিল ১৪৭৪৫.১৮ টিএমটি যা এ মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ২২.০১ শতাংশ কম এবং এপ্রিল ২০১৯ সালের আসল উৎপাদনের তুলনায় ২৮.৭৮ শতাংশ কম। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top