News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে দুটি চার্টার্ড বিমানে আশিজন যাত্রী আসলেন আগরতলায়
Image

বহিঃরাজ্য থেকে দুটি চার্টার্ড বিমানে আশিজন যাত্রী আসলেন আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ শুক্রবার এম বি বি বিমান বন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার দুটি চাটার্ড বিমান৷ এই বিমানে করে ও.এন.জি.সি-র কর্মীরা বহিঃরাজ্য থেকে রাজ্যে আসেন৷ মুম্বাই ও দিল্লি থেকে কর্মীদের নিয়ে এই বিমান দুটি অবতরণ করে এম বি বি বিমান বন্দরে৷ এদিন সকালে বিমানবন্দরে এই বিমান দুটি অবতরণ করে৷


এদিন মুম্বাই থেকে আগত এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানে করে মোট ৩৮ জন যাত্রী আগরতলা আসেন৷ অন্যদিকে পুনরায় মুম্বাই ফিরে যাওয়ার সময় ৪২ জন যাত্রীকে সঙ্গে করে নিয়ে যায় বিমানটি৷ বিমানটি ডিব্রুগর হয়ে মুম্বাই যাবে৷ ডিব্রুগড়ে কিছু যাত্রী নামিয়ে সেখান থেকে বিমানে কিছু যাত্রী উঠবে৷ দিনের দ্বিতীয় বিমানটি আসে দিল্লি থেকে৷ মোট ৩২ জন যাত্রী নিয়ে আসে৷ এই যাত্রীরা সবাই ও.এন.জি.সি-র কর্মী৷ বিমানটি ফিরে যাওয়ার সময় একই রকম ভাবে ডিব্রুগড় হয়ে যাবে৷ মূলত ও.এন.জি.সি-র কর্মী যারা দিল্লি ও মুম্বাইতে আটকে পড়েন তাদের রাজ্যে আনতে এই চাটার্ড বিমান এদিন এম বি বি বিমান বন্দরে অবতরণ করে৷


একই রকম ভাবে যারা রাজ্যে যারা আটকে পড়েন তাদের ফিরিয়ে নেওয়া হয় বিমানে৷ এই বিষয়ে জানান এম বি বি বিমান বন্দরের টার্মিনাল ম্যানেজার৷ তবে যারা এদিন বিমান যাত্রা করেন তাদের আগাম স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ একই সঙ্গে বিমান বন্দরে থাকা স্বাস্থ্য কর্মীরা তাদের প্রদেয় মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করে তাদের বিমানে ওঠার অনুমতি প্রদান করেন৷ এম বি বি বিমান বন্দরে কেবল মাত্র থার্মাল স্ক্রিনিং ও যাত্রীদের প্রদেয় মেডিক্যাল রিপোর্ট যাচাই করা হচ্ছে বলে জানান এম বি বি বিমান বন্দরের টার্মিনাল ম্যানেজার৷ দীর্ঘ দিন বিমান পরিসেবা বন্ধ থাকার পর আগামী ২৫ মে থেকে পুনরায় চালু হতে যাচ্ছে৷ তার আগে এম বি বি বিমান বন্দর দিয়ে যাত্রী চলাচল এক প্রকার শুরু হল৷


বিমান চলাচল পুরোদমে শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েই এদিন একটি মহড়া অনুষ্ঠিত হয় এম বি বি বিমানবন্দরে৷ কিভাবে দ্রুত এবং নিরাপদ ভাবে যাত্রীদের পরিষেবা প্রদান করা যায় নতুন নির্দেশিকা অনুযায়ী তার জন্য এদিন পরীক্ষা মূলক ভাবে কর্মীদের কাজে লাগানো হয়৷ এদিন ৮০ জন যাত্রী আগরতলায় আসে এবং একই সংখ্যক যাত্রী বিমানে যাত্রা করে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top