News Flash

  • Home
  • Uncategorized
  • সতর্কতা! ওডিশায় ১.৩৭ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে
Image

সতর্কতা! ওডিশায় ১.৩৭ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে

ভুবনেশ্বর, ২০ মে (হি. স.):  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে সক্রিয় প্রশাসন।আবহাওয়া দফতরের মতে আমফানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি।ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওডিশা বিভিন্ন জেলা থেকে ১ লক্ষ ৩৭ হাজারের বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

বুধবার ওডিশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জেনা জানিয়েছেন, আগামী ছয় থেকে আট ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়বে আমফান।বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, পারাদ্বীপের দক্ষিণ পূর্বে ১১০ কিলোমিটার দূরে আমফান অবস্থান করছে। প্রতি ঘন্টায় ১৮ থেকে ১৯ কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে সে। এদিন বিকেলে পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়বে আমফান। ফলে আগামী ছয় থেকে আট ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওডিশার বিভিন্ন জেলা থেকে ১ লক্ষ ৩৭ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।বালাসোর এবং ময়ূরভঞ্জ জেলার কয়েকটি অঞ্চলে এখনো উদ্ধার কাজ চলছে। এদিন সকালে পারাদ্বীপ ঘন্টায় ১০২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াবে ১১০ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top