News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে উল্টে গেল পিক-আপ ট্রাক, মৃত্যু ৬ জন কৃষকের
Image

উত্তর প্রদেশে উল্টে গেল পিক-আপ ট্রাক, মৃত্যু ৬ জন কৃষকের

এটাহ (উত্তর প্রদেশ), ২০ মে (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিক-আপ ট্রাক। পিক-আপ ট্রাক উল্টে মৃত্যু হয়েছে ৬ জন কৃষকের, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। আহত কৃষককে সাইফাই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফ্রেন্ডস কলোনি এলাকায়।

এসপি (শহর) আর সিং জানিয়েছেন, বুধবার রাতে ফ্রেন্ডস কলোনি এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিক-আপ ট্রাক। কাঁঠাল বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন কৃষকরা। পিক-আপ ট্রাক উল্টে যাওয়ায় সমস্ত কাঁঠাল রাস্তার পাশে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন কৃষকের। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন।

এটাহ জেলায় পিক-আপ ট্রাক দুর্ঘটনায় কৃষকদের অকাল-মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতকে ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top