News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া থেকে গয়ার উদ্দেশ্যে ১৭৯০ পরিযায়ী শ্রমিক নিয়ে রওয়ানা দিল ট্রেন
Image

বিলোনীয়া থেকে গয়ার উদ্দেশ্যে ১৭৯০ পরিযায়ী শ্রমিক নিয়ে রওয়ানা দিল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ মে৷৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে ত্রিপুরা থেকে ফের একটি ট্রেন বিহারের উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ বিলোনিয়া স্টেশন থেকে ১,৭৯০ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে ওই ট্রেন বিহারের গয়া পর্যন্ত যাবে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম এলাকায় বিভিন্ন ইটভাট্টা এবং অন্য পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ওই ট্রেন আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ১৫ মিনিটে রওয়ানা দিয়েছে৷ দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিলোনিয়ার মহকুমাশাসক মানিকলাল দাস সবুজ পতাকা নেড়ে ওই শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রা সূচনা করেন৷


লকডাউনে সারা দেশে প্রচুর মানুষ আটকে পড়েছেন৷ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছিলেন৷ কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে৷ ফলে, ত্রিপুরা সরকারও রাজ্যে আটক পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়৷ গত রবিবার একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিহারের উদ্দেশে রওয়ানা দিয়েছিল৷ আজ আরেকটি ট্রেন বিলোনিয়া থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিহারের উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ এতে ১,৭৯০ জন যাত্রী রয়েছেন৷ তাঁদের মধ্যে ৩১৩টি শিশুও আছে৷ ট্রেনে ওই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করছে৷


এই সফরে পরিযায়ী শ্রমিকরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই বিষয়ে খতিয়ে দেখতে দক্ষিণ জেলার জেলাশাসক, বিলোনিয়া মহকুমাশাসক ও পদস্থ আধিকারিকরা মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশনে গিয়ে সব ধরনের প্রস্তুতির খোঁজখবর নেন এবং পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেন৷ শুধুমাত্র যাত্রীদের খাবার বন্দোবস্ত করার জন্য বিলোনিয়া থেকে রওনা হয়ে ওই ট্রেন নির্দিষ্ট দু-একটি স্টেশনে দাঁড়াবে৷ অন্য কোনও স্টেশন থেকে কোনও যাত্রী উঠতে পারবেন না৷ ওই ট্রেনে ২৪টি বগি রয়েছে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের ট্রেনে বসার বন্দোবস্ত করা হয়েছে৷

এদিন ট্রেনের যাত্রা শুরু হওয়ার আগেই পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার, জলের বোতল এবং প্রত্যেককে মাস্ক দেওয়া হয়েছে৷ দুপুর ১২টা ১৫ মিনিটে সবুজ পতাকা নেড়ে ওই শ্রমিক স্পেশাল ট্রেনের নেড়ে সূচনা করেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমাশাসক মানিকলাল দাস এবং পুরমাতা শুক্লা দেব সরকার৷ জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা শ্রম পরিদর্শকও এদিন রেল স্টেশনে উপস্থিত ছিলেন৷ ট্রেনে ওঠার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে৷


এদিকে, শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল আগরতলা রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে আরেকটি ট্রেন রওনা হবে৷ জিরানীয়া, আমবাসা এবং কুমারঘাট রেল স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে৷ আগামী ২২ মে আসাম থেকে একটি ট্রেন চালানোর প্রয়াস নেওয়া হয়েছে৷ এছাড়া আগামী ২৫ এবং ২৬ মে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে ৩ জন বিদেশী লকডাউনের কারণে আটকে ছিলেন৷ এরমধ্যে ২ জন গ্রীসের এবং ১ জন জর্ডানের নাগরিক৷ জর্ডানের নাগরিক সড়কপথে রওনা হয়েছেন৷ আগামীকাল ১,৮২৩ জন যাত্রীকে নিয়ে তেলেঙ্গানা থেকে একটি ট্রেন ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হবে৷ শিক্ষামন্ত্রী জানান, বহির্রাজ্যে আটকেপড়া ৬,৯৬৫ জন রাজ্যের নাগরিককে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মোট ২ কোটি ৪৭ লক্ষ ৩২ হাজার ৬২০ টাকার আর্থিক সাহায্য করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top