News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভীতি : চেন্নাই ফেরত ৭ জনকে বাড়িতেঢুকতে বাধা গ্রামবাসীর
Image

করোনা ভীতি : চেন্নাই ফেরত ৭ জনকে বাড়িতেঢুকতে বাধা গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ লকডাউনে বাড়িতে ফিরেও বিড়ম্বনা কাটেনি৷ চেন্নাই থেকে ট্রেনে গৃহরাজ্য ত্রিপুরায় ফিরেছিলেন সাতজন৷ কিন্তু তাঁদেরকে বাড়িতে ঢুকতে দেননি প্রতিবেশীরা৷ ফলে তাঁদের জঙ্গলে আশ্রয় নিতে হয়েছিল৷ আজ মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের বোঝানোর পর তাঁদের জঙ্গল থেকে ফিরিয়ে আনা হয়েছে৷ ধলাই জেলায় কমলপুর মহকুমায় জামথুং এলাকায় সংগঠিত ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


গতকাল চেন্নাই থেকে ত্রিপুরার নাগরিকদের ট্রেনে ফিরিয়ে আনা হয়েছে৷ তাঁদের মধ্যে কমলপুর মহকুমার কচুছড়া থানাধীন জামথুং এলাকার সাত বাসিন্দা বাড়ি ঢুকতে পারেননি৷ তাঁদের প্রতিবেশীরা বাড়িতে ঢুকতে বাধা দেন৷ ফলে তাঁরা রাতে পার্শবর্তী জঙ্গলে আশ্রয় নেন৷ আজ খবর পেয়ে মহকুমা প্রশাসন তাঁদের বাড়িতে ঢোকার ব্যবস্থা করেছে৷ ওই সাতজন মূলত হালাম জনগোষ্ঠীর৷ তাই মহাবীর তহশিলের তহশিলদারকে গ্রামবাসীদের বোঝানোর জন্য পাঠিয়েছিলেন মহকুমাশাসক৷ এতে তারা আশ্বস্ত হন এবং ওই সাতজন ফিরিয়ে আনতে সম্মতি দেন৷


কমলপুর মহকুমাশাসক সুশান্ত সরকার বলেন, করোনা নিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে৷ ফলে চেন্নাই ফেরত ওই সাতজনকে বাড়িতে ঢুকতে গ্রামবাসীরা বাধা দেন৷ তবে তাদের বোঝানো হয়েছে এবং কচুছড়া থানার পুলিশ গিয়ে ওই সাতজনকে ফিরিয়ে এনেছে৷ তিনি বলেন, ওই সাতজনকে পৃথক একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে৷ পাশাপাশি গ্রামবাসীরাই তাদের খাবারের বন্দোবস্ত করছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top