News Flash

  • Home
  • Uncategorized
  • আমফান এর প্রভাব রাজ্যে ২০ ও ২১ মে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

আমফান এর প্রভাব রাজ্যে ২০ ও ২১ মে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আমফান-এর প্রভাবে আগামী দুদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অবশ্য সুপার সাইক্লোন ’’আমফান’’ ত্রিপুরায় পৌঁছনোর আগে ভীষণ দুর্বল হয়ে পড়বে৷ তাই শুধু ঝড়ো হওয়া এবং বৃষ্টির ঝাপ্ঢা সহ্য করতে হবে ত্রিপুরাকে৷


নিম্নচাপ চাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আমফান-এর গতিমুখ হয়েছে উত্তর-পশ্চিম দিকে৷ সেটা এখন বাঁক নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে যাচ্ছে৷ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রভাবিত হবে দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ৷


প্রসঙ্গত, সোমবার আমফান শক্তি বাড়িয়ে ‘সুপার সাইক্লোন’-এ পরিণত হয়েছিল৷ আজ সামান্য দুর্বল হয়েছে৷ তবে এখনও ভয়ঙ্কর রূপ পরিবর্তন হয়নি৷ ফলে সমুদ্র থেকে স্থলভাগে আমফান প্রবল গতিবেগে আছড়ে পড়বে, তা সহজেই অনুমান করা যাচ্ছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাগরদ্বীপ এবং সুন্দরবন অঞ্চলে ওই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷

দিল্লিস্থিত মৌসম বিভাগ আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০ এবং ২১ মে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে৷ সাথে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বয়ে যাবে৷ ইতিমধ্যে, ত্রিপুরা সরকারের রাজস্ব দফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে৷ দুযর্োগ মোকাবিলা দলকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top