News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সুস্থ হলেন আরও চার, ছুটি ৮৯ জনকে, চিকিৎসাধীন ৭৬
Image

করোনা : সুস্থ হলেন আরও চার, ছুটি ৮৯ জনকে, চিকিৎসাধীন ৭৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ করোনা-য় আক্রান্ত বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন৷ আজ সোমবার সকালে দুজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর আরও দুজনকে ছুটি দেওয়া হয়েছে৷ এদিন সকালে ছুটি দেওয়া হয়েছে দুই মহিলাকে৷ একজন ৮৪ বছরের এবং অপরজন ৬৪ বছর বয়সি৷ সবমিলিয়ে ত্রিপুরায় ৮৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ এদিকে, বুকে ব্যথা অনুভব হওয়ায় শহিদ ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টার থেকে এক বিএসএফ জওয়ানকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


ত্রিপুরায় ১৬৭ জন করোনা-য় আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁদের মধ্যে দুজন বহিঃরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া একজন টিএসআর জওয়ান, দুজন ট্রাক চালক ও তিন জন সাধারণ নাগরিক ছাড়া বাকি সকলেই বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য৷ নতুন চিকিৎসা নীতি অনুযায়ী ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ছুটি দিতে হবে৷ সে অনুযায়ী এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮৭ জন বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ বর্তমানে ৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন৷ এর মধ্যে চারজন সাধারণ নাগরিক৷


জিবি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপার বলেন, আজ বিএসএফ পরিবারের দুই প্রবীণ সদস্যাকে সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ এরপর আরও দুজনকে ছুটি দেওয়া হয়েছে৷ গতকাল ২২ জনকে ছুটি দেওয়া হয়েছিল৷ তাঁর কথায়, ওই দুই মহিলার চিকিৎসাধীন ১০ দিন সমাপ্ত হয়ে গেছে৷ এখন বিএসএফ তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করবে৷ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি পাওয়া বিএসএফ জওয়ানদেরও প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হবে৷ তাঁদেরও চিকিৎসাধীন ১০দিন অতিক্রান্ত হয়েছে৷


তিনি আরও জানান, বর্তমানে জিবি হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন৷ তবে আজ আরও একজনকে ভগৎ সিং যুব আবাস থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তিনি বলেন, একজন করোনা আক্রান্তের বুকে ব্যথা অনুভব হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ কারণ, ভগৎ সিং যুব আবাসে করোনা সহ অন্যান্য চিকিৎসার সুবন্দোবস্ত নেই৷ তাই তাঁকে জিবি হাসপাতালে আনা হয়েছে৷ এখন তাঁকে অন্যান্য পরীক্ষা করেও দেখা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top