News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের
Image

পাকিস্তানকে হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের

নয়াদিল্লি, ১৮ মে (হি. স.):  সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোনও জঙ্গি ঘাঁটি এবং লঞ্চপ্যাড ধ্বংস করার পরিস্থিতি দেখা দিল বায়ুসেনা ২৪ ঘন্টা তৈরি বলে সোমবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

লাদাখে আকাশ সীমা লঙ্ঘন করে চিনা হেলিকপ্টার অনুপ্রবেশ সম্পর্কে বলতে গিয়ে বায়ু সেনা প্রধান জানিয়েছেন, বিষয়টি একেবারেই হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। এমন ঘটনা ঘটলে গোটা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হয়। পুরোটা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হয়। যখনই আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা হয়েছে, তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বায়ুসেনা তরফে।

উল্লেখ করা যেতে পারে, ৯ মে উত্তর সিকিমের নাকুলা সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে হাতাহাতি হয় তখন লাদাখে আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে চিনা হেলিকপ্টার। তৎক্ষণাৎ বায়ুসেনার যুদ্ধবিমান হেলিকপ্টারটিকে ধাওয়া করে।পিছু হটতে বাধ্য হয় চীনা হেলিকপ্টারটি।

হান্ডওয়ারা কাণ্ডের পর সীমান্তে পাকিস্তানি বায়ুসেনার অতিসক্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে বায়ু সেনা প্রধান বলেন, যখনই আমাদের দেশে কোন সন্ত্রাসবাদি হামলা হবে। তখনই পাকিস্তানিদের কপালে চিন্তা ও উৎকণ্ঠার ভাঁজ বাড়বে।আর সেটা হওয়া উচিত। এই চিন্তা থেকে নিজেদের মুক্ত করতে গেলে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top