News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের দুই নাগরিক ত্রিপুরা থেকে পালিয়ে অসমে, ধৃত পাথারকান্দিতে, ডাক্তাররা পাঠালেন কোয়ারেন্টাইনে
Image

পঞ্জাবের দুই নাগরিক ত্রিপুরা থেকে পালিয়ে অসমে, ধৃত পাথারকান্দিতে, ডাক্তাররা পাঠালেন কোয়ারেন্টাইনে

পাথারকান্দি (অসম), ১৮ মে (হি.স.) : কোভিড-১৯ নোভেল করোনা ভাইরা‌সের মোকাবিলায় আজ সোমবার (১৮ মে) থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এমতাবস্থায় স্বগৃহের টানে প্রতিবেশী উত্তর ‌ত্রিপুরার ধর্মনগর থে‌কে রেলপথ ধরে পায়ে হেঁটে অসম প্রবেশ করেন পঞ্জাবের দুই নাগরিক। কিন্তু অসমে প্রবেশ করার পর করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার সোনাখিরা চেরপোস্টের পুলিশের হাতে ধরা পড়েছেন তাঁরা। ধৃতরা পঞ্জাবের গুরুদাসপুার এলাকার বিক্রম‌জিৎ সিং (৩৫) এবং গুরুলাল সিং (৪৮) বলে পরিচয় দিয়েছেন। ঘটনাটি আজ দুপু‌রের দিকে সংঘটিত হয়েছে।

জানা গেছে, আজ এই দুই ব্যক্তিকে চাঁদখিরা রেলস্টেশন থে‌কে আটক ক‌রেন সোনাখিরা পু‌লিশ চেকপোস্টের ইনচার্জ সুখেশ দাস। তিনি তাঁদের হেফাজতে নিয়ে আজই পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। স্বাস্থ্য কেন্দ্রে উভয়ের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পু‌লি‌শি জেরায় তাঁরা নাকি জানান, ধর্মনগ‌রে নানা সামগ্রীর ফেরি করতেন। কিন্তু লকডাউনের জেরে তা‌দের ফেরি ব্যবসা লটে উঠেছে। গাঁটের টাকাও শেষ হতে চলেছে। ফলে প‌রি‌স্থি‌তির শিকার হ‌য়ে অগত্যা তাঁরা পা‌য়ে হেঁটে ধর্মনগর থেকে রওয়ানা হন। উদ্দেশ্য ছিল, প্রথ‌মে ক‌রিমগঞ্জ এবং প‌রে শিলচর যাবেন। সেখান থেকে কোনও রাস্তা বের করে নিজের রাজ্য পঞ্জাবের উদ্দেশে পাড়ি দেবেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১০ তা‌রি‌খে অনুরূপ ভা‌বে আগরতলা থে‌কে সামসুল আলম, নজির উদ্দিন, সাজু আহমেদ ও নজমুল হক না‌মের চার শ্র‌মিক রেলওয়ে সড়ক ধ‌রে পা‌য়ে হেঁটে আসার সময় সোনা‌খিরায় পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়েছিল। তাদের প্র‌ত্যে‌কের অবশ্য বা‌ড়ি পাথারকা‌ন্দি এলাকায়। ওই চারজনকেও কোয়া‌রেন্টাইনেে রাখা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top