News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার পুলিশ শহরের দাগি সমাজদ্রোহীকে গ্রেপ্তার করল
Image

পশ্চিম থানার পুলিশ শহরের দাগি সমাজদ্রোহীকে গ্রেপ্তার করল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আগরতলা পশ্চিম থানা এলাকা থেকে এক দাগি সমাজদ্রোহীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ আটক সমাজবিরোধীর নাম বিশাল দেব৷ তাকে পাকড়াও করে স্থানীয় জনগণ পশ্চিম আগরতলা থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷

পশ্চিম আগরতলা থানার ওসি জানান সে বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে৷ পুলিশ তাকে খুজছিল, সে পালিয়ে বেড়াচ্ছিল৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অপরাধপ্রবণতা সংক্রান্ত আরও বিভিন্ন খবরা-খবর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বেশ কিছু সংখ্যক সমাজদ্রোহী দাপিয়ে বেড়াচ্ছে৷

তাদেরকে পাকড়াও করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে পশ্চিম থানার পুলিশ জানিয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাকে অপরাধ প্রবণতা মুক্ত করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ আটক সমাজ বিরোধির বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করার জন্য জনগণ দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top