News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া মালপত্র সহ তিন কুখ্যাত চোর ধৃত আগরতলায়
Image

চুরি যাওয়া মালপত্র সহ তিন কুখ্যাত চোর ধৃত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজধানীর পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷


পুলিশ রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদচালাবে পুলিশ৷ আটক তিন দাগি চোরের নাম হলো জয়দীপ ঘোষ, রত্নদ্বীপ বিশ্বাস এবং গোপাল দাস৷ তাদের হেফাজত থেকে ল্যাপটপ মোবাইল সহ অন্যান্য বেশ কিছু চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ সদরের এসডিপি ও অনির্বাণ দাস জানান পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে৷ উল্লেখ্য লকডাউন চলাকালে রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় চোরের দৌরাত্ম্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ চোরের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নাজেহাল৷


রাতের ঘুম কেড়ে নিয়েছে চোরেরা৷ লকডাউন চলাকালে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় পুলিশের অস্তিত্ব নিয়ে প্রশ্ণ তুলেছেন সাধারণ জনগণ৷ তাতে পুলিশও সমস্যায় পড়েছে৷ পুলিশের অস্তিত্ব জনসমক্ষে তুলে ধরতে এবং পুলিশের হৃতগৌরব পুনরুদ্ধারের জন্যই শুক্রবার রাতে আগরতলা পূর্ব এবং পশ্চিম থানার ওসির নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে শামিল হয়৷ পুলিশ সক্রিয় হলে যেকোনো অসাধ্য কাজ সাধন করতে পারে এই প্রমাণ তুলে ধরেছে পূর্ব ও পশ্চিম থানার পুলিশ৷


পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন শহরতলি এলাকার মানুষজন৷ লকডাউন চলাকালে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে৷ পুলিশের একাংশের গাফিলতির কারণেই আগরতলা শহর ও শহরতলী এলাকায় লকডাউন চলাকালে চুরির ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত৷ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের তৎপরতা বাড়ানো এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আরক্ষা প্রশাসন নির্দেশ জারি করেছে৷ শুক্রবার রাতে আগরতলা পূর্ব ও পশ্চিম থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে সাফল্য অর্জন করেছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয় পুলিশ ইচ্ছে করলেই এইসব অপরাধপ্রবণতা দমন করতে সক্ষম৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top