News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরে বের হওয়ায় বহু লোককে জরিমানা আগরতলায়
Image

মাস্ক না পরে বের হওয়ায় বহু লোককে জরিমানা আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার করা৷ কিন্তু এখনো একাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে না৷ তাদের বিরুদ্ধে শুক্রবার ফের একবার অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন৷


সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই দিন রাজধানীর মেলার মাঠ, বটতলা সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়৷ যে সকল ব্যক্তি এদিন মাস্ক ছাড়া বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে ১০০ টাকা করে জরিমানা করা হয়৷ আবার যে সকল ব্যক্তি মাস্ক সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু মুখে লাগায় নি তাদেরকেও এদিন মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়৷ সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান যে সকল ব্যক্তির কাছে একেবারেই মাস্ক নেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক৷


তিনি আরো জানান করোনা ভাইরাসে প্রতিদিন দেশের বহু মানুষ আক্রান্ত হচ্ছে৷ করোনা ভাইরাসের এখনো কোন ওষুধ আবিষ্কার হয়নি৷ এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে৷ কেন্দ্র এবং রাজ্য সরকারও একাধিক নির্দেশিকা জারি করেছে৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার৷ কিন্তু একাংশ মানুষ এখনও মাস্ক ব্যবহার না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছে৷ তবে আগের তুলনায় মানুষ সচেতন হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top