News Flash

  • Home
  • Uncategorized
  • একান্তবাসের নিয়ম ভঙ্গকারীদের জন্য করোনা কারাগার স্থাপনের চিন্তাভাবনা রাজ্য সরকারের
Image

একান্তবাসের নিয়ম ভঙ্গকারীদের জন্য করোনা কারাগার স্থাপনের চিন্তাভাবনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ করোনা-কারাগার স্থাপনের চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ কারণ, বহিঃরাজ্য থেকে প্রচুর ত্রিপুরার নাগরিক রাজ্যে ফিরছেন৷ তাঁদের বাড়িতে একান্তবাসে পাঠানো হচ্ছে৷ কিন্তু, একান্তবাসে থাকাকালীন সরকারি নিয়ম লঙ্ঘন করে বাইরে ঘোরাফেরা করলে কারাদণ্ডের বিধান রয়েছে৷ সে মোতাবেক নিয়ম ভঙ্গকারীদের জন্য বিশেষ কারাগার স্থাপনের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷


এ-বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গতকাল অনেক রাত পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্যসচিব মনোজ কুমার, অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, বৈঠকে আরও করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হয়েছে৷ কারণ, বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্যই এই চিন্তাভাবনা হচ্ছে৷ তিনি বলেন, বহিঃরাজ্য থেকে যাঁরা আসছেন তাঁদের প্রতি পাঁচজনে এক জনের নমুনা সংগ্রহ করা হবে৷ পাশাপাশি, তাঁদের অধিকাংশকে বাড়িতে একান্তবাসে থাকতে হবে৷


শিক্ষামন্ত্রীর কথায়, প্রশাসনিক কর্মকর্তারা চাইছেন, বহিঃরাজ্য থেকে আগতদের পাশাপাশি তাঁদের বাড়ির সকলকে একান্তবাসে রাখা হোক৷ সে-ক্ষেত্রে এলাকাবাসী তাঁদের প্রতি সন্দেহমূলক আচরণ না করুন তা সুনিশ্চিত করতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, একান্তবাসে রয়েছেন এমন কাউকে বাইরে ঘোরাঘুরি করতে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে৷ সে-ক্ষেত্রে তাঁকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে৷ কারণ, তাঁকে থানায় রাখা যাবে না৷ তাই করোনা-কারাগার স্থাপনের চিন্তাভাবনা চলছে৷ জেলাস্তরেও এ-ধরনের কারাগার স্থাপন করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top