News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত জনপ্রিয় কমেডি অভিনেতা মাইকেল মধু
Image

প্রয়াত জনপ্রিয় কমেডি অভিনেতা মাইকেল মধু

বেঙ্গালুরু, ১৫ মে (হি. স.) : প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মাইকেল মধু। মাত্র ৫১ বছরে প্রয়াত হলেন অসামান্য প্রতিভাবান এই অভিনেতা। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ওই অভিনেতা, এরপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন অভিনেতা। পরিবারে আছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইকেল মধুর শেষকৃত্য সম্পন্ন হয়। শিবরাজকুমার অভিনীত ওম চলচ্চিত্র দিয়ে সিনেমায় প্রথম পদার্পণ করেন কন্নড় অভিনেতা মাইকেল। নিজের ১৫ বছরের অভিনয় জীবনে ৩০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে, এ, একে ৪৭, সূর্য বংশ, শি !, নীলামবাড়ি ইত্যাদি। শুক্রবার হাম্বালে ফিল্মসের ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রযোজক কার্তিক গৌদা অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “রেস্ট অফ পিস মাইকেল মধু। আপনার অনেক কাজ এখনও দর্শকদের হাসির কারণ।” দীর্ঘদিন অভিনয় করে মানুষকে হাসিয়ে গেছেন তিনি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই ভাবেননি এত তাড়াতাড়ি চলে যাবেন তিনি। পরিবারের লোকেরা ছাড়া দেশব্যাপী চালু লকডাউনের কারণে তাঁর শেষকৃত্যে অংশ নিতে পারেননি কেউ। তাঁর মৃত্যুতে শোকাহত কন্নড় অভিনয় জগৎ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top