News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম স্বনির্ভর হলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে : উপমুখ্যমন্ত্রী
Image

গ্রাম স্বনির্ভর হলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ আত্মনির্ভর ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন৷ গ্রাম স্বনির্ভর হলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে৷ প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা একথা বলেন৷


তাঁর কথায়, করোনা-র সংক্রমণ, অতিমারী এবং দেশব্যাপী লকডাউনের পরিপ্রেক্ষিতে বিরোধী দল সহ অনেকেই আর্থিক প্যাকেজের কথা বলছিলেন৷ তাঁরা যে আর্থিক প্যাকেজের দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী তার দ্বিগুণ প্যাকেজের কথা ঘোষণা করেছেন৷ উপমুখ্যমন্ত্রীর মতে, ওই প্যাকেজের মূল বিষয়বস্তু হলো স্বনির্ভরতা৷ এক্ষেত্রে নিশ্চিত করতে হবে, স্থানীয় উৎপাদনে উৎসাহিত করা, উৎপাদিত পণ্যের বাজার তৈরি এবং বাজারজাতকরণ৷ তাতে প্রতিটি রাজ্য আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হবে৷ তাঁর দাবি, আমাদের রাজ্যেও স্থানীয় উৎপাদন বাজারজাত করতে পারলে গ্রামের মানুষের আয় বাড়বে৷ রাজ্যও স্বনির্ভর হবে৷ তিনি বলেন, আমাদের রাজ্যের অর্থনীতিতে কৃষি এবং পশুপালনেরও বিরাট ভূমিকা রয়েছে৷ এই দুটো ক্ষেত্রেরও উন্নতি করতে হবে৷


উপমুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রীর ঘোষণার পর অর্থমন্ত্রী নির্মলা সিতারমন প্যাকেজের বিষয়ে বিস্তারিত বলেছেন৷ তাঁর দাবি, দেশের জি ডি পি বৃদ্ধির ক্ষেত্রে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের (এম এস এম ই) বিরাট ভূমিকা রয়েছে৷ এ-বিষয়ে তথ্য দিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, কয়েক বছর আগে একটি সমীক্ষায় দেখা গেছে দেশের জি ডি পি-তে এই ক্ষেত্রটির পরিষেবা খাতে অবদান ২৪.৬৩ শতাংশ৷ তেমনি উৎপাদন ক্ষেত্রের অবদান ৬.১১ শতাংশ৷ তাতে দেখা গেছে, এমএসএমই দেশে ১১.১০ কোটি কর্মসংস্থান সৃষ্টি করে৷


তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হলে এমএসএমই-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এমএসএমই-কে উৎসাহিত করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুবই সময়োপযোগী৷ এর আগে গরীব কল্যাণ যোজনায় স্বসহায়ক দলের উপর জোর দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, এমএসএমই, এসএসএইচজি উপর জোর দিলে গ্রাম স্বনির্ভর হবে৷ প্রসঙ্গক্রমে উপমুখ্যমন্ত্রী বলেন, এখন সমালোচনার সময় নয়৷ প্রধানমন্ত্রীর সুুযোগ্য নেতৃত্বে আমাদের দেশ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর আবেদন, কোভিড-১৯ মোকাবিলা করা এবং আর্থিক সমস্যা সমাধান করতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top