News Flash

  • Home
  • Uncategorized
  • তের দিন বাদে করোনায় নতুন আক্রান্ত নেই, বহিঃরাজ্য থেকে আগতরা স্বাস্থবিধি না মানলে কারাদন্ড
Image

তের দিন বাদে করোনায় নতুন আক্রান্ত নেই, বহিঃরাজ্য থেকে আগতরা স্বাস্থবিধি না মানলে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ তের দিন পর রাজ্যে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি৷ আজ ৬৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাদের মধ্যে কেউই করোনা সংক্রমিত নন৷ তাদের মধ্যে কর্ণাটক থেকে রাজ্যে ফিরে আসা ২৫১ জন ট্রেনযাত্রীও রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহিঃরাজ্য থেকে আগতদের বাড়িতে একান্তবাসে থেকে সমস্ত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন৷ অন্যথায় ছয়মাসের কারাদন্ড হতে পারে, সেই বিষয়ে সতর্ক করেছেন৷


গত ২ মে থেকে লাগাতর রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান মিলছিল৷ বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৷ তাদের মধ্যে শুধু বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য ১৫২ জন৷ তবে, বিএসএফের আক্রান্ত জওয়ানরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন৷ আজ নতুন করে ১৩ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ সবমিলিয়ে ২৯ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷ তাদের খোয়াই জেলার চারঘরিয়া বিওপিতে ৫০ শয্যার বিশেষ প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে রাখার হয়েছে৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট বার্তায় বলেন, রাজ্যের জন্য সুখবর এসেছে৷ ৬৮০টি নমুনা পরীক্ষায় সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের মধ্যে কর্ণাটক ফেরত ২৫১ জন ট্রেনযাত্রী রয়েছেন৷ তিনি কর্ণাটক ফেরত সকলকে বাড়িতে একান্তবাসে থেকে সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারী নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন৷ অন্যথায় ছয়মাসের কারাদন্ড হতে পারে বলে সতর্ক করেছেন৷ পাশাপাশি তিনি রাজ্যের সমস্ত নাগরিককেও সতর্ক সজাগ থাকার অনুরোধ করেছেন৷ তাঁর দাবি, একসাথে আমরা অতিমারীর বিরুদ্ধে লড়াই করব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top