News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির ডক্টর বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে করোনা আক্রান্ত ১০৬ জন কর্মী
Image

দিল্লির ডক্টর বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে করোনা আক্রান্ত ১০৬ জন কর্মী

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : করোনায় সংক্রমিত হয়েছেন দিল্লির ডক্টর বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে কমপক্ষে ১০৬ জন কর্মী । আশঙ্কা করা হচ্ছে ওই হাসপাতালে কোনও করোনা আক্রান্তকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়নি। তার জেরেই এই বিপত্তি। ওই করোনা আক্রান্তের থেকেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজধানী দিল্লির এই হাসপাতালেই একসঙ্গে এত জন হাসপাতাল কর্মী করোনা আক্রান্ত হলেন।

হাসপাতাল সূত্রের খবর, ওই হাসপাতালে অনেকের মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ায় সকলের নমুনা সংগ্রহ করে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই ১০৬ জন কর্মীর সেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। এই ১০৬ জনের মধ্যে নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, ওয়ার্ড বয় সকলেই রয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর।

প্রসঙ্গত, বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে সংক্রমিত হয়েছেন আরও ৩৬৯ জন। ফলে দিল্লিতে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৯৯৮ এবং ১০৬। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। স্বস্তির বিষয় হল, দিল্লিতে ইতিমধ্যেই ২৮৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে ৩৪৬ জন বিগত ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top