News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় সংক্রমণের হার রাজ্যে নিম্নমুখী নতুন আক্রান্ত ১ জন
Image

করোনায় সংক্রমণের হার রাজ্যে নিম্নমুখী নতুন আক্রান্ত ১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী৷ গতকাল দুই জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ আজ আরো এক ধাপ নেমে মাত্র ১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তার থেকেও তাৎপর্যের বিষয় হল, ৭১০টি নমুনা পরীক্ষায় মাত্র ১ জন বিএসএফ আধিকারিক-র কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ রাতে টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন৷ তাঁর কথায়, আজকের ৭১০টি পরীক্ষায় সাধারণ নাগরিক এবং বিএসএফ জওয়ানদের নমুনা ছিল৷


ত্রিপুরায় সবমিলিয়ে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৷ তাঁদের মধ্যে ২ জন সুস্থ হয়েছেন এবং দুই জন বহিঃরাজ্যে রয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, ১৪৯ জন শুধু বিএসএফ ও পরিবারের সদস্যরা রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুইট করে বলেন, করোনা আক্রান্ত-দের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করছেন৷ তিনি করোনা আক্রান্ত-দের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top