News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-দিল্লী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ১৮ই
Image

আগরতলা-দিল্লী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ করোনার প্রকোপে দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে রেল পরিষেবা৷ আপতত আগরতলা থেকে দিল্লী উভয় দিকে রেল পরিষেবা আগামী ১৮ মে থেকে শুরু হচ্ছে৷ সম্পূর্ণ বাতানুকূল ওই ট্রেন আগামী সোমবার সন্ধ্যা সাতটায় দিল্লীর উদ্দেশ্যে আগরতলা থেকে রওয়ানা দেবে৷ তেমনি আগামী ২০ মে নয়াদিল্লী থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে৷ ওই ট্রেন সপ্তাহে একদিন উভয় দিকে চলাচল করবে৷

ত্রিপুরায় অন্যকোন স্টেশনে ওই ট্রেন দাঁড়াবে না৷ আগরতলা থেকে দিল্লী পর্যন্ত পথে বদরপুর, গুয়াহাটি, কোকরাঝাড়, নিউজলপাইগুড়ি, কাটিহার, বারোওনি, পাটলিপুত্র, পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এবং কানপুর সেন্ট্রাল স্টেশনে ওই ট্রেন বাণিজ্যিক স্টপেজ রয়েছে৷ ওই স্পেশাল ট্রেনে একটি এসি প্রথম শ্রেণী, ২টি এসি দ্বিতীয় শ্রেণী এবং আটটি এসি তৃতীয় শ্রেণীর কামরা রযেছে৷ ইতিমধ্যে ট্রেনের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে৷ দিল্লী থেকে আগরতলা ট্রেনের টিকিট বুকিং আগামীকাল থেকে শুরু হবে৷ রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী আসন সংরক্ষিত হলেই ওই ট্রেনে সফর করা যাবে৷

সাথে সচিত্র পরিচয়পত্র বহন করতে হবে৷ এছাড়া করোনা সংক্রমনের লক্ষণ না থাকলেই ওই ট্রেনে সফরের অনুমতি মিলবে৷ এক্ষেত্রে স্টেশনে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে৷ স্ক্রিনিং করার সময় যাত্রীর করোনা সংক্রমনের লক্ষণ দেখা গেলে তার টিকিট বাতিল করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top