News Flash

  • Home
  • Uncategorized
  • সংকটময় পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Image

সংকটময় পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ মে (হি. স.):   বিশ্বের প্রগতি ও উন্নতি বরাবরই ভারতের চিন্তায় ও চেতনায় ছিল। গোটা বিশ্বের জন্যই ভারতকে আত্ম নির্ভর হতে হবে। এই ভাবেই মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে করোনার এই সংকটময় পরিস্থিতিতে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার বিপুল পরিমানের আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন তিনি।

সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখেই এই প্যাকেজ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন।পরিযায়ী শ্রমিক, কৃষক, পশুপালনকারি, মৎস্যজীবী, দরিদ্র, মধ্যবিত্ত, কুটির শিল্পী, ঠেলাওলা, ছোট দোকানদার এমনকি বৃহৎ উদ্যোগপতি  সকলের কথা মাথায় রেখেই এই প্যাকেজ গড়ে তোলা হয়েছে। বুধবার থেকে এই প্যাকেজের বিস্তৃত ঘোষণা করা হবে। এখনও পর্যন্ত যা প্যাকেজ কেন্দ্রের তরফে ঘোষণা হয়েছে ও আজ যেই প্যাকেজের ঘোষণা হল সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার লকডাউনের ৪৯ তম দিনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জনগণকে আত্মনির্ভর হওয়ার আহ্বান করেছেন। পাঁচটি স্তম্ভের ওপর আত্মনির্ভরতার এই ভাবনা দাঁড়িয়ে রয়েছে। অর্থনীতি, পরিকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, জনবিন্যাস ও চাহিদা। অর্থনীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইনক্রিমেন্টাল পরিবর্তনের বদলে দেশের প্রয়োজন কোয়ান্টাম জাম্প। পরিকাঠামোর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আধুনিক বিশ্বে পরিকাঠামোয় হবে ভারতের মূল পরিচয়। প্রশাসনিক ব্যবস্থার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীর কথা ভেবেই প্রশাসনিক ব্যবস্থাকে কাজ করে যেতে হবে যা প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে। চাহিদার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন চাহিদা এবং যোগানের যে আর্থিক চক্রটি আছে তা সচল রাখতে হবে। সরবরাহ চক্রে জড়িতদের  উজ্জীবিত করতে হবে। আত্মনির্ভর ভারত অভিযান এর দিকে লক্ষ্য রেখেই এই প্রকল্প ঘোষিত হয়েছে যা ভূমি, শ্রমিক, লিকুইডিটি এবং আইননের সংস্কার করবে।

বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে স্থানীয় পণ্য কেনার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। তার কথায় লোকাল থেকে এই পণ্যগুলিকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হবে। এই পণ্যই সঙ্কটজনক পরিস্থিতিতে দেশবাসীকে বাঁচিয়েছে। ফলে এগুলোকে  কিনে গর্ববোধ করার ওপর আমাদের আরও বেশি জোর দিতে হবে। পণ্যগুলির গুণগত মান আরও ভালো হতে হবে বলে মনে করেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top