News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা নিয়ে প্রস্তুতি বৈঠক সদর মহকুমা প্রশাসনের
Image

বহিঃরাজ্য থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা নিয়ে প্রস্তুতি বৈঠক সদর মহকুমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ লক ডাউনের ফলে বহিঃ রাজ্যে আটকে রয়েছে রাজ্যের বাসিন্দারা৷ তারা কেউ ছাত্র, অভিভাবক, রোগী বা কর্মসূত্রে গেছেন৷ বেশ কিছু কারণে তারা রাজ্যের বাইরে গিয়ে বর্তমানে আটকে রয়েছেন৷ তাদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু এরা অনেকেই রেড জোন থেকেও আসছেন৷ স্বভাবতই রাজ্যে ফিরে এলে তাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পরীক্ষা করা হবে৷ তাদের ষ্টেশন থেকে এনে প্রাথমিক ভাবে রাখা হবে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে৷ ইতিমধ্যেই শহর দক্ষিণাঞ্চলে ১১ টি স্থান চিহ্ণিত করা হয়েছে৷

সেই খানেই তাদের রেখে পরীক্ষা করা হবে৷ প্রথম দিকে সব গুলি সেন্টার ব্যবহৃত না হলেও ধাপে ধাপে যে ভাবে ট্রেন আসবে সেই অনুযায়ী এই সেন্টার গুলির ব্যবহার বাড়বে৷ সেই বিষয়ের উপর নজর রেখেই সোমবার বৈঠক করেন সদর মহকুমা শাসক৷ মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠকে বিশেষ করে জোর দেওয়া হয় যাতে এই সমস্ত সেন্টার গুলিতে যারা ট্রেনে করে আসবেন তাদের ন্যূনতম পরিষেবা প্রদান করা যায়৷ পানীয় জল, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ সঠিক রাখার বিষয়ে আলোচনা করা হয়৷ প্রত্যেকটি সেন্টারে ক্যাটারিং এর ব্যবস্থা করা হয়েছে৷ ফয়েল প্যাকেটে করে খাদ্য দেওয়া হবে৷

এই ব্যবস্থাপনার ইনচার্জরা যাতে সঠিক ভাবে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন সেই আহ্বান জানান সদর মহকুমা শাসক অসীম সাহা৷ সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ সঠিক ভাবে করতে হবে৷ সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর পরেও কোথাও কোন খামতি রয়েছে কিনা তা শেষ বার ক্ষতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি৷ ন্যূনতম ব্যবস্থাপনার মধ্যেও ভাল পরিষেবা দেওয়া যাতে যায় সেই বিষয়ে নজর রাখতে সমস্ত ইনচার্জদের বলেন তিনি৷ এভাবে যে সমস্ত ট্রেন আসবে তারা যাতে সঠিক ভাবে বাড়ি ফিরতে পারে তাঁর জন্য সমস্ত ইনচার্জদের নজর দেওয়ার জন্য বলেন সদর মহকুমা শাসক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top