News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : নমুনা সংগ্রহে ত্রিপুরা দেশে পঞ্চম, উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় রাজ্য
Image

করোনা : নমুনা সংগ্রহে ত্রিপুরা দেশে পঞ্চম, উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ করোনা মোকাবিলায় নমুনা সংগ্রহে ত্রিপুরা সরকার কোনও আপস করেনি৷ তাই গড় নমুনা সংগ্রহে দেশের মধ্যে ত্রিপুরা পঞ্চম রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় রাজ্য হিসেবে স্থান দখল করে রেখেছে৷


সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা নিয়ে আমরা কিছুই লুকোচুরি করতে চাই না৷ তাই যেখানেই সন্দেহ হচ্ছে সেখানেই নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ তিনি বলেন, জাতীয় গড়ে প্রতি এক লক্ষ জনে নমুনা সংগ্রহ করা হচ্ছে ১,২৮০টি৷ সেই তুলনায় ত্রিপুরায় নমুনা সংগ্রহ করা হচ্ছে ২,৪০০টি৷ তাঁর দাবি, দেশের মধ্যে ত্রিপুরার চেয়ে বেশি নমুনা সংগ্রহ হচ্ছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং গোয়ায়৷ সাথে তিনি যোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলেও ত্রিপুরা দ্বিতীয় সবর্োচ্চ নমুনা সংগ্রহকারী রাজ্য৷


এক তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সিকিম ২১৬টি, নাগাল্যান্ড ৭১৮টি, মিজোরাম ১৯৯টি, মেঘালয় ২,০১৪টি, মণিপুর ১,৪৩৬টি, অরুণাচল প্রদেশ ১,১৪৪টি অসমে ১৪,৩৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ সেই তুলনায় ত্রিপুরায় এখন পর্যন্ত ১০,৩৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top