News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় নতুন আক্রান্ত ১৬ জন, সবাই বিএসএফ পরিবারের
Image

রাজ্যে করোনায় নতুন আক্রান্ত ১৬ জন, সবাই বিএসএফ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ ত্রিপুরায় নতুন করে ১৬ জনের করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁরা সকলেই বিএসএফ পরিবারের সদস্য৷ তবে ওই ১৬ জনের মধ্যে ৬ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে৷ বাকি ১ জন বিএসএফ আধিকারিক৷ সবমিলিয়ে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৷ তাঁদের মধ্যে করোনা আক্রান্ত দুজন বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া, দুই জন সুস্থ হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার রাতে টুইট করে এই খবর দিয়েছেন৷


প্রসঙ্গত, গত নয় দিনে এ-নিয়ে ১৪৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ত্রিপুরায়৷ গত শনিবার প্রথম বিএসএফ-এর দুই জওয়ান করোনা আক্রান্তের রিপোর্ট এসেছিল৷ এর পর থেকে আট দিনে ১৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অবশ্য শুক্রবার তাদের মধ্যে একজন ট্রাকচালক আক্রান্তের তালিকায় ছিলেন৷ তিনি বর্তমানে অসমের করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে রয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় আরও ১৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তাঁরা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফ ৮৬ ব্যাটালিয়নের জওয়ান৷ তাঁর কথায়, ধলাই জেলায় এখনও কোনও সাধারণ মানুষ করোনা-য় আক্রান্ত হননি৷ তাঁর দাবি, ত্রিপুরায় পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে৷ সে মোতাবেক কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-র বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়নের ৭৫ জন জওয়ানের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top