News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি থেকেই হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের মূল্যায়ণ
Image

বাড়ি থেকেই হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের মূল্যায়ণ

নয়াদিল্লি, ৯ মে (হি. স.) : বাড়ি থেকেই সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ণ করবেন পরীক্ষকরা । শনিবার  এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ।

দেশের প্রায় ১৮ লাখ দশম শ্রেণি এবং ১২ লাখ দ্বাদশ শ্রেণির পড়ুয়া তাঁদের বোর্ড পরীক্ষার ফলের প্রত্যাশায় দিন গুনছেন। দেশজুড়ে লকডাউন আরোপের ফলে তাঁদের সামনে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই সমস্যা সমাধানে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, রবিবার থেকেই বোর্ডের অধীনে থাকা ৩,০০০ স্কুল থেকে উত্তরপত্র সংগ্রহ করে তা পরীক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সিবিএসই ।  উত্তরপত্র দেখে মূল্যায়ণ করার জন্য ৫০ দিন সময় দেওয়া হবে তালিকাভুক্ত পরীক্ষকদের।

জানা গিয়েছে, কনটেইনমেন্ট জোন ছাড়া সমস্ত পরীক্ষকের বাড়িতেই আগামিকাল থেকে উত্তরপত্র পৌঁছে দেবে সিবিএসই । তবে মূল্যায়ণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে পরীক্ষকদের।  এ দিন রমেশ পোখরিয়াল নিশঙ্ক আশা প্রকাশ করেছেন যে, ১৭৩টি বিষয়ের উপরে পরীক্ষার ১.৫ কোটি উত্তরপত্রের মূল্যায়ণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাবে।

পরীক্ষকদের নিজের বাড়ি থেকে খাতা দেখে নম্বর দেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সম্প্রতি তাতে সম্মতি পাওয়া গিয়েছে।এরপরইএই সিদ্ধান্ত ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top